চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাকা নয়, ব্যাগে মাস্ক রাখছিলেন মুনমুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

সদ্য অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী জায়েদ খানের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন এক সময়ের আলোচিত চিত্রনায়িকা মুনমুন।

ভোটের পরদিন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জায়েদ খান ও মুনমুনের কুশল বিনিময়ের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে অভিযোগ তোলা হয়, জায়েদ খানের কাছ থেকে টাকা নিয়ে হাতে থাকা ভ্যানিটি ব্যাগে রাখছেন মুনমুন!

এ বিষয়ে কথা বলতেই সোমবার সন্ধ্যার পর জায়েদ খানের সাথে এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হন মুনমুন। জায়েদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের মুনমুন জানান, নির্বাচনের দিন জায়েদ খানের সঙ্গে কুশল বিনিময়ের সময় ভ্যানিটি ব্যাগের মধ্যে টাকার নোট নয়, নিজের ব্যবহৃত কালো মাস্কটি রেখেছিলেন তিনি।

এসময় তিনি ইউটিউবারদেরও সমালোচনা করেন। মুনমুন বলেন, ‘ইউটিউবাররা কয়টা টাকা কামানোর জন্য আমাদের মতো শিল্পীদের সম্মান একরাতের মধ্যে শেষ করে দিচ্ছে। আমি এটার বিরুদ্ধে দাঁড়াতে চাই। আর এসব ইউটিউবারদের এরকম মিথ্যাচার নিপুণের মতো শিল্পীরা কেন বিশ্বাস করবে, কেন সমর্থন করবে?’

নিপুণের প্রতি ক্ষোভ প্রকাশ করে মুনমুন বলেন, জায়েদ কখনোই কোনো শিল্পীর বিরুদ্ধে আঙুল তুলে নাই। বিপদে আপদে সব সময় শিল্পীদের পাশে ছিলো। সে আমাদের নেতা হবে না কেন! যে নিপুণ আমার উপর আজকে আঙুল তুললো, তুমি আমাদের নেত্রী হতে চাইছো?’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জায়েদটাকানিপুণনির্বাচনমাস্কমুনমুনলিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT