চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নীরবে চলে গেলেন ‘সীমানা পেরিয়ে’র জয়শ্রী কবির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

কিংবদন্তী অভিনেত্রী জয়শ্রী কবির আর নেই। এক প্রকার নীরবেই প্রস্থান হলো ‘প্রতিদ্বন্দ্বী’ কিংবা ‘সীমানা পেরিয়ে’ খ্যাত অভিনেত্রী জয়শ্রীর। গণমাধ্যমকে তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন ভাগ্নে জাভেদ মাহমুদ।

তিনি জানিয়েছেন, ‘সূর্যকন্যা’খ্যাত জনপ্রিয় নায়িকা জয়শ্রী কবির গত সোমবার (১২ জানুয়ারি) লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

সিনেমা নিয়ে আলাপে জয়শ্রী কবির

জয়শ্রীর জন্ম ১৯৫২ সালে কলকাতায়। ১৯৬৮ সালে ‘মিস ক্যালকাটা’ উপাধি লাভ করেন তিনি, পরে সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন। উত্তমকুমারের সাথে তার অভিনীত চলচ্চিত্র ‘অসাধারণ’ ১৯৭৬ সালে মুক্তি পায়।

‘সূর্য কন্যা’ নামের ছবিতে অভিনয়ের জন্য তিনি বাংলাদেশে আসেন এবং পরে পরিচালক আলমগীর কবিরকে বিয়ে করে এদেশে থেকে যান। কলকাতায় জন্ম নেয়া জয়শ্রী রায় বিয়ের পরে জয়শ্রী কবির নামে পরিচিতি লাভ করেন। সত্তর দশকের মাঝামাঝি থেকে তিনি এদেশের চলচ্চিত্রে অভিনয় করতে আসেন। তারপর প্রায় একযুগের মতো তিনি এদেশের চলচ্চিত্রে অভিনয় করেন। বেছে বেছে সিনেমায় অভিনয় করতেন তিনি। গড়পড়তা বাণিজ্যিক ছবিতে তিনি অভিনয় করেন নি।

বুলবুল আহমেদের সাথে জুটিবদ্ধ হয়ে পেয়েছিলেন জনপ্রিয়তা

বাংলাদেশে জনপ্রিয় জুটি ছিল জয়শ্রী-বুলবুল। ‘সূর্যকন্যা’ ছবিতে প্রথম নায়ক হিসেবে বুলবুল আহমেদের সাথে অভিনয় করেন তিনি। এই নায়কের সঙ্গে পরে ‘সীমানা পেরিয়ে’, ‘মোহনা’, ‘পুরস্কার’, ‘রুপালি সৈকতে’ সিনেমাগুলোতে জুটি বাঁধেন। বাংলাদেশের সেরা ১০ চলচ্চিত্রের তালিকায় স্থান পেয়েছে এই জুটি অভিনীত দুটি ছবি। একটি ‘রুপালি সৈকতে’ আরেকটি ‘সীমানা পেরিয়ে’।

আলমগীর কবিরের সাথে বিবাহ বিচ্ছেদের পর তিনি কলকাতাতে পাড়ি জমান। আলমগীর কবির ১৯৮৯ সালের ২০ জানুয়ারি মৃত্যুবরণ করেন। পরে একমাত্র সন্তান লেনিন সৌরভ কবিরকে নিয়ে জয়শ্রী রায় চলে যান লন্ডনে। লন্ডনের সিটি কলেজে ইংরেজি বিষয়ে শিক্ষাদান করছেন তিনি প্রায় এক যুগেরও বেশি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়শ্রী কবিরজাভেদ মাহমুদপুরস্কারপ্রতিদ্বন্দ্বীলিড বিনোদনসিনেমাসীমানা পেরিয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পা রেখেছে যুদ্ধ ক্ষতের ইরান

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT