চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসি থেকে নাটকীয়ভাবে ফারিণের ফোন চুরি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

এফডিসিতে কাজল আরেফিন অমি পরিচালিত ‘অসময়’ ওয়েব ফিল্মের শুটিং করছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুটিং সেট থেকে নাটকীয় কায়দায় তার ব্যবহৃত আইফোন ১৪ প্রো মডেলের ফোনটি চুরি হয়ে যায়।

এই ঘটনায় রীতিমতো হতভাগ ফারিণসহ শুটিং ইউনিটের সবাই। বুধবার দুপুর সাড়ে তিনটায় এফডিসির কড়ইতলায় এই ঘটনা ঘটে। এদিকে, ফারিণের ফোন চুরির ঘটনায় শুটিং সংশ্লিষ্টরা এফডিসিতে বহিরাগতদের প্রবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন।

বুধবার দুপুরে শুটিং সেট থেকে জানা যায়, মধ্যাহ্নভোজ ও পোশাক পরিবর্তন করতে যাচ্ছিলেন তাসনিয়া ফারিণ। তখন সংবাদমাধ্যমের সাথে এফডিসির প্রশাসন ভবন ও কড়ইতলায় সংলগ্ন গাছতলায় দাঁড়িয়ে কথা বলছিলেন। ঠিক তখনই তার ফোনটি নিয়ে এফডিসি ছাড়ে চোর।

শুটিং সংশ্লিষ্টরা জানায়, পাশে থাকা এক গোলাপি শার্ট পরিহিত এক ব্যক্তি শুটিং ইউনিটের লোকদের মতো ঘোরাফেরা করছিল। ফারিণও এমনটাই মনে করেছিলো। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজের কপি এসেছে চ্যানেল আই অনলাইনের কাছে। যেখানে সন্দেহভাজন ব্যক্তিটি শুরু থেকেই ফারিণের আশপাশে দেখা যায়। এমনকি সুযোগ বুঝে ফারিণের মাথায় ওই ব্যক্তিতে ছাতি ধরতেও দেখা যায়!

ফোন চুরি হয়ে যাওয়ার পর বুধবার বিকেলেই রাজধানীর তেঁজগাও শিল্পাঞ্চল থানায় ফারিণ তার ফোনের আইএমইআই নাম্বার ও তথ্য দিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর ২৩১।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আইফোনএফডিসিওটিটিওয়েব সিরিজনাটকফারিণ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT