বিনোদন

বাড়ি থেকে উদ্ধার হলিউড অভিনেত্রীর স্বামীর ঝুলন্ত মরদেহ

একজন পুরুষ ও একজন নারী হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ ও একজন নারী হাসিমুখে ছবি তুলেছেন, সম্ভবত বন্ধু বা পরিবারের সদস্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

১০ বছরের সম্পর্ক। বছর চারেক আগে বিয়ে। কিন্তু নতুন বছরের শুরুতেই অঘটন। লস অ্যাঞ্জেলসের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় হলিউড অভিনেত্রী অব্রে প্লাজার স্বামী জেফ বেনার মরদেহ।

তার বয়স হয়েছিল ৪৭ বছর। জেফ বেনা পেশায় লেখক ও পরিচালক।

দেশটির আইন প্রয়োগকারী সূত্রগুলো জানিয়েছে, লস অ্যাঞ্জেলস এলাকার একটি বাড়িতে শুক্রবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বেনার মৃতদেহ দেখতে পান একজন সহকারী। ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়।

লস অ্যাঞ্জেলস মেডিকেল এক্সামিনারের মতে, বেনা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তবে তার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। একই সঙ্গে বেনার প্রতিনিধিরা তার মৃত্যুর প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করতে রাজি হননি।

বেনার জন্ম এবং বেড়ে ওঠা মিয়ামিতে। পরে তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ফিল্ম স্কুলে পড়াশোনা করেন এবং বিনোদনে তার কর্মজীবন শুরু করার জন্য স্নাতক হওয়ার পরপরই লস অ্যাঞ্জেলেসে চলে যান।

অভিনয়ের পাশাপাশি কমেডিয়ান হিসেবেও সুখ্যাতি রয়েছে অভিনেত্রী অব্রের। প্রযোজনাও করেছেন আমেরিকান এই তারকা। নায়িকার প্রথম সিনেমা ‘মিস্ট্রি টিম’ মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। তবে এনবিসির সিটকম ‘পার্ক অ্যান্ড রিক্রিয়েশন’-এর মাধ্যমে অব্রে জনপ্রিয়তা পান।

বিষয়:হলিউড অভিনেত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…