চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে মায়ের কাছে ফিরলেন অভিনেতা সমু

বিভ্রান্ত্রি না ছড়াতে শিল্পী সংঘের আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ১৩, জুন ২০২৫
বিনোদন
A A

গফরগাঁওয়ের একটি মাজারে অবস্থানকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর থেকেই অভিনেতা সমু চৌধুরীকে নিয়ে শুরু হয় নানা আলোচনা, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিভ্রান্তিকর তথ্য ও ছবি ভাইরালের জেরে অনেকেই ধরে নেন, এই গুণী অভিনেতা হয়তো মানসিক ভারসাম্য হারিয়েছেন। বিষয়টি নিয়ে দিনভর দুশ্চিন্তা ছড়ায় ভক্ত ও সহকর্মীদের মধ্যে।

তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পরিষ্কার হতে থাকে ঘটনার আসল রূপ। সমু চৌধুরী নিজেই জানান, তিনি প্রায়ই দেশের বিভিন্ন মাজারে ঘুরতে যান। এবারও বুধবার রাতে তিনি গফরগাঁওয়ের ওই মাজারে যান। সঙ্গে অতিরিক্ত পোশাক না থাকায় বৃহস্পতিবার সকালে নিজের পরিহিত জামা-কাপড় ধুয়ে দেন এবং গামছা পরে মাজারের গাবগাছের নিচে বিশ্রাম করছিলেন। সেসময় তাঁর কিছু ছবি কে বা কারা তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়, যা থেকেই মূলত ভুল বোঝাবুঝির সূত্রপাত।

অভিনয়শিল্পী সংঘ এ ঘটনার খবর পাওয়ার পরপরই দ্রুত পদক্ষেপ নেয়। প্রথমে স্থানীয় একজন সহকর্মীকে মাজারে পাঠানো হয়। এরপর সংগঠনের দুই নেতা সুজাত শিমুল ও জুলফিকার চঞ্চল পরিবার সদস্যদের আগেই সেখানে পৌঁছান। স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় সবকিছু সুষ্ঠুভাবে সমাধান হয়।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটে যখন বৃহস্পতিবার গভীর রাতে সমু চৌধুরী নিজ পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে ঢাকায় ফেরেন। বিষয়টি নিশ্চিত করেছে অভিনয়শিল্পী সংঘ।

তবে এখানেই ঘটনার শেষ নয়। ঢাকায় ফিরেই আরেকটি আবেগঘন সিদ্ধান্ত নেন সমু চৌধুরী—তিনি সরাসরি যশোরে মায়ের কাছে ফিরে যান। দীর্ঘদিন পর মায়ের কোলে ফিরেই যেন সব গুঞ্জন, বিভ্রান্তি ও ক্লান্তি ভুলে শান্তির পরশ খুঁজে পান এই প্রিয় অভিনেতা। শুক্রবার সকালেই তিনি যশোরে পৌঁছান বলে অভিনেতার ঘনিষ্ঠ বন্ধুর সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

Reneta

অভিনয়শিল্পী সংঘ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একজন শিল্পীকে ঘিরে এমন বিভ্রান্তি ছড়ানো অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর। ভবিষ্যতে গুজব থেকে বিরত থাকতে গণমাধ্যম ও জনসাধারণকে অনুরোধ জানানো হয়। একইসাথে সমু চৌধুরীর সুস্থতা এবং শিল্পে তাঁর আরও দীপ্ত পথচলার কামনা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গফরগাঁওথানানাটকলিড বিনোদনসমু চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি

মে ১৮, ২০২৬

প্রিয় লিচু তলায় চিরনিন্দ্রায় সমাহিত কারিনা কায়সার

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

মে ১৮, ২০২৬

বিশ্বকাপের বাকি ২৪ দিন: মেসি-রোনালদোসহ যাদের উপর নজর থাকবে

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT