চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিবি কার্যালয়ে চিত্রনায়ক শাকিব খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A
চিত্রনায়ক শাকিব খান ডিবি কার্যালয়ে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রহমত উল্লাহ নামে এক কথিত প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

রোববার ১৯ মার্চ দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তিনি।

ডিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, শাকিব খান এক কথিত প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছেন। তিনি ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।

Banglabid

এরআগে শনিবার ১৮ মার্চ দিনগত রাতে রহমত উল্লাহ নামে কথিত এক প্রযোজকের বিরুদ্ধে মানহানি মামলা করতে গুলশান মডেল থানায় যায় চিত্রনায়ক শাকিব খান। তবে শাকিবকে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছে গুলশান থানা পুলিশ।

থানা থেকে বেরিয়ে শাকিব খান সাংবাদিকদের বলেন, আমাকে থানা থেকে পরামর্শ দেওয়া হয়েছে আদালতে মামলা করার জন্য।

শাকিব খান বলেন, আমার বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন, তিনি আসলে প্রযোজক কি না আপনারা প্রযোজক সমিতিতে গেলেই আসল তথ্য পেয়ে যেতেন। উনি কোনো প্রযোজকই নন। আমার বিরুদ্ধে একটি ভুয়া অভিযোগ এনেছেন। যেহেতু ভুয়া অভিযোগ এসেছে আমি আইনি পদক্ষেপ নিতে আমার এরিয়া গুলশান থানায় এসেছি।

Reneta

কে এই প্রযোজক
চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ এর শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেছেন রহমত উল্লাহ নামে এক প্রযোজক। খোঁজ নিয়ে জানা যায়, তিনি ওই ছবির আসল প্রযোজক নন।

আর এ ছবির আসল প্রযোজক ভারটেক্স মিডিয়ার জানে আলম। যা চুক্তিপত্রেও লিখিত আছে।

ডিবি কার্যালয়ে চিত্রনায়ক শাকিব খানসহ অন্যান্যরা বৈঠকে বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ ৭ বছর আগের সেই ঘটনা নতুন করে তুলে শাকিবের বিরুদ্ধে সম্প্রতি একাধিক অভিযোগ এনেছেন রহমত উল্লাহ।

শাকিব জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যে। এ কারণে তিনি ভুয়া প্রযোজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন।

তিনি আরও বলেন, প্রযোজক নামধারী এই প্রতারক যেনো দেশ ছেড়ে পালাতে না পারে, সেই কারণে আইনি ব্যবস্থা নিতে থানায় এসেছি। মিথ্যে অভিযোগ সুরাহা না হওয়া পর্যন্ত যেন অন্যায় অভিযোগকারী দেশ ছাড়তে না পারে সেই কারণে এই ব্যবস্থা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রমজানে নিত্যপণ্যের দাম আর বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

পরবর্তী

সমন্বিত খামারে শত শত কর্মহীন মানুষের কাজের সুযোগ

পরবর্তী
মাচ ও সবজি সমৃদ্ধ চাষাবাদে কৃষকরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সমন্বিত খামারে শত শত কর্মহীন মানুষের কাজের সুযোগ

বিশাল জনসমাগমে 'NEVER SURRENDER' ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে আদালত সংস্কারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT