চলচ্চিত্র অঙ্গনের চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক আলমগীরের জন্মদিন আজ। ৭৩ বছরে পা দেওয়া জনপ্রিয় ও শক্তিমান এই অভিনেতা জন্মদিনে চ্যানেল আইয়ের তারকা কথনে যোগ দিয়ে জানিয়েছেন নিজের ভালো লাগার কথা। আলমগীর প্রত্যাশা করেন, চলচ্চিত্রের স্বর্ণালী সুদিন ফিরে আসবে।






