চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০০ কোটির প্রতারণা মামলা, জ্যাকুলিনের পর বিপাকে নোরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ন ০৩, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কের জেরে গেল বছর থেকেই সংবাদ শিরোনামে বলিউড সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। ইতোমধ্যেই ২০০ কোটি রুপি আর্থিক প্রতারণার মামলায় ইডির চার্জশিটে অভিযুক্তের তালিকায় নাম উঠেছে এই অভিনেত্রীর। এবার এই মামলায় বিপদে পড়লেন বলিউডের আরেক সুন্দরী নোরা ফাতেহি।

সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে দামী-দামী উপহার নেওয়ার অভিযোগ আগে থেকেই রয়েছে নোরার বিরুদ্ধে। তারই প্রেক্ষিতে শুক্রবার (২ সেপ্টেম্বর) বলিউডের ‘সাকি’ গার্লকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করলো দিল্লি পুলিশের ইকোনমিক উইংস। জানা গেছে, এদিন সাত ঘণ্টা ধরে জেরা করা হয়েছে নোরাকে।

সূত্রের খবর অনুসারে, এদিন নোরাকে ৫০টিরও বেশি প্রশ্ন জিজ্ঞাসা করেন তদন্তকারীরা। কী কী উপহার সুকেশের কাছ থেকে পেয়েছেন নোরা? কার সঙ্গে নোরার কথা হত? কীভাবে সুকেশের সঙ্গে তার পরিচয়? তারপর সম্পর্ক কেমনভাবে এগোল? এই সব তথ্য জানতে চায় পুলিশ। নোরা জানিয়েছেন, জ্যাকুলিনের সঙ্গে তার কোন সম্পর্ক নেই। আলাদা আলাদাভাবে তাদের সুকেশের সঙ্গে কথা হয়েছে। তদন্তে সহযোগিতা করছেন নোরা, সূত্রের খবর অনুসারে এমনটাই জানা গেছে।

‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট’-এর আওতায় ইডির কর্তাব্যক্তিদের সামনে আগেই বয়ান নথিভুক্ত করেছেন নোরা, তবুও বিতর্ক পিছু ছাড়েনি তার। এর আগে গত মাসেই এই আর্থিক কেলেঙ্কারিতে জ্যাকুলিনকে অভিযুক্ত হিসাবে পেশ করেছে ইডি।

দিল্লি পুলিশের ইকোনমিক উইংস-এর তরফে দায়ের এফআইআরের ভিত্তিতে এই মামলার তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা ইডি, পাশাপাশি নিজেদের তদন্ত জারি রেখেছে দিল্লি পুলিশের ইকোনমিক উইংস। ফলে মানি লন্ডারিংয়ের মামলায় অভিযুক্ত জালিয়াত সুখেশ চন্দ্রশেখরের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে ইডি এবং দিল্লি পুলিশের ইকোনমিক উইংস। – ইন্ডিয়ান এক্সপ্রেস

Jui  Banner Campaign
ট্যাগ: জ্যাকুলিন ফার্নান্দেজনোরা ফাতেহিসুকেশ চন্দ্রশেখর
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT