চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেস্তোরাঁ মালিককে মারধরের কাণ্ডে অভিযুক্ত অভিনেতা সোহম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ০৮, জুন ২০২৪
বিনোদন
A A
অভিনেতা সোহমের ছবি, তিনি ভাবুক মুখে হাত চুলে রাখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কঙ্গনা রানাউত চড় কাণ্ড নিয়ে উত্তপ্ত এখন পুরো ভারত। সেই রেশ কাটতে না কাটতেই কলকাতায় ঘটে গেলো আরও এক চড় কাণ্ড। এক রেস্তোরা মালিককে চড় মেরে বসলেন টলিউড অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। 

শুক্রবার (৭ জুন) রাতে নিউটাউনের একটি রেস্তোরাঁর সামনে এ ঘটনাটি ঘটে। যদিও মারধরের বিষয়টি নিজে থেকেই স্বীকার করেছেন সোহম।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার বলছে, শুক্রবার নিউটাউন সাপুরজি এলাকায় সোহমের শুটিং চলছিল। সেখানে একটি রেস্তোরাঁর বাইরে শুটিংয়ের অনেক গাড়ি রাখা ছিল। এ সময় রেস্তোরাঁর মালিক তার হোটেলের সামনে থেকে একটি গাড়ি সরিয়ে নিতে অনুরোধ করেন। সোহমের নিরাপত্তারক্ষীরা উত্তর দেন, ‘বিধায়কের শ্যুটিং চলছে, তাই এখান থেকে কোনও গাড়ি সরবে না।’

এমন উত্তরে তখন কড়া ভাষায় গাড়ি সরাতে বলেন ওই রেস্তোরাঁ মালিক। বলেন, ‘বিধায়ক যেই হোক না কেন, গেট থেকে গাড়ি সরাতে হবে। আমার গেস্ট আসবে।’ আর নিয়েই শুরু হয় বাকবিতণ্ডা। হইচই শুনতে পেয়ে ঘটনাস্থলে আসেন সোহম। একপর্যায়ে হাতাহাতি, এরপর ঘটে চড় কাণ্ড। অভিযোগ উঠেছে, ওই রেস্তোরাঁর মালিককে চড়-ঘুষি-লাথি মেরেছেন অভিনেতা। দেওয়া হয়েছে রেস্তোরাঁ বন্ধ করার হুমকিও।

তবে সোহমের কথায়, ‘হোটেলের মালিক দাম্ভিক আচরণ শুরু করেন। আমি শুনতে পাই যে, “কে এমএলএ আমার জানার দরকার নেই।” সব থেকে বড় কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাজে কথা বলেছেন। তখনই মাথাটা গরম হয়ে যায়। তবে হ্যাঁ, মেরেছি।’

এদিকে মালিকের দাবি, তিনি শুধু মাত্র হোটেলের গেট থেকে গাড়ি সরিয়ে পার্কিংয়ে রাখতে বলেছিলেন। আর এ কারণেই তার উপর চড়াও হন সোহম ও তার নিরাপত্তারক্ষীরা। বেধড়ক মারধরের পাশাপাশি ওই রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ওই মালিক।-আনন্দবাজার 

ট্যাগ: চড় কাণ্ডচণ্ডীপুরের তৃণমূল বিধায়কসোহম চক্রবর্তী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোয়াখালীতে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ

পরবর্তী

‘চান্দু চ্যাম্পিয়ন’র জন্য যে কসরত করেছেন কার্তিক!

পরবর্তী
দুই যুবক জিমে ব্যায়াম করছেন, একজন পেশী বিশিষ্ট, অন্যজন সাধারণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

'চান্দু চ্যাম্পিয়ন'র জন্য যে কসরত করেছেন কার্তিক!

ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

অপ্রদর্শিত অর্থে করারোপে ব্যাংকিং চ্যানেল লাভবান হবে: ওবায়দুল কাদের

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT