বিনোদন

চলে গেলেন ‘শোলে’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বীরবল

প্রখ্যাত অভিনেতা বীরবল এর ছবি, শোলে সিনেমার স্মৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত অভিনেতা বীরবল এর ছবি, শোলে সিনেমার জনপ্রিয় চরিত্রের স্মৃতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলে গেলেন বলিউড অভিনেতা সতিন্দর কুমার খোসলা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে বীরবল খোসলা নামেই পরিচিত ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

১২ সেপ্টেম্বর মঙ্গলবার তার মৃত্যু হয় বলে অভিনেতার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। জানা যাচ্ছে কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। বুধবার অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৩৮ সালের ২৮ অক্টোবর ব্রিটিশ ভারতে পঞ্জাবের গুরুদাসপুরে জন্মগ্রহণ করেন সতিন্দর কুমার খোসলা। বীরবল খোসলা ১৯৬৬ সালে ‘দো বন্ধন’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন।

শোলে (১৯৭৫) মেরা নাম জোকার (১৯৭০) ছবিতে অভিনয়ের জন্য পরিচিতি পেয়েছিলেন বীরবর খোসলা। ‘রোটি কাপড়া অউর মাকান’, ‘ক্রান্তি’, ‘অনুরোধ’, ‘আনজাম’, ‘ফির কাভি’, ‘সাদমা’, ‘দিল’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘ফির কাভি’ সহ ৫০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…