চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী হিসেবে আমার অবস্থান দর্শকের কাছে পজিটিভ: টুটুল চৌধুরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ১১, জুন ২০২২
বিনোদন
A A

কয়েক’শ নাটকে অভিনয়ের পর প্রথম সিনেমা করেছেন টুটুল চৌধুরী। তার অভিনীত সিনেমা ‘আগামীকাল’ মুক্তি পেয়েছে গেল সপ্তাহে। মুক্তির পর সিনেমাটি ‘যারা দেখেছেন সবাই প্রশংসা করছেন’ বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন এ অভিনেতা।

শুক্রবার টুটুল চৌধুরীর সঙ্গে যখন কথা হচ্ছিল তিনি বলছিলেন, দিনাজপুরের মডার্ন সিনেমা হলে সপ্তাহের বেশিরভাগই হাউজফুল গেছে। বুধবার ‘আগামীকাল’ টিম গিয়েছিল বরিশালে। সেখানেও সপ্তাহের শেষ দিকে ভালো গেছে সিনেমাটি। চলতি সপ্তাহে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারে চলছে ‘আগামীকাল’। ঢাকার বাইরে খুলনা ও পাবনায় চলছে সিনেমাটি।

অঞ্জন আইচের পরিচালনায় প্রথমবার সিনেমায় অভিনয় করলেন টুটুল চৌধুরী। অভিনয়ের বাইরে তিনি বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ একজন কর্মকর্তা। সিনেমাটি যারা দেখেছেন অনেক অভিনেতা ও মিডিয়া সংশ্লিষ্টরা নেতিবাচক চরিত্রে টুটুল চৌধুরীর প্রশংসা করছেন।

Banglabid

টুটুল চৌধুরী বলেন, আমি নিশ্চিত ছিলাম আমার চরিত্রটি বেরিয়ে আসবে। ফিল্মের অনেকে আমাকে দিয়ে নেগেটিভ চরিত্রটি করানোর জন্য ভাববে। কয়েকজন প্রযোজক ও পরিচালক আমাকে ফোন করে বলেছে, নেগেটিভ চরিত্র হিসেবে আমি খুব ভালো করেছি। আশা প্রকাশ করছি, সামনে সিনেমাটি আরও বেশি মানুষ দেখলে ‘আগামীকাল’ আরও বেশি মানুষ পছন্দ করবে।

টুটুল চৌধুরী বলেন, আর্টিস্ট হিসেবে আমার অবস্থান দর্শকের কাছে পজিটিভ। সিনেমাটি দেখার পর আমার অবস্থান নিয়ে দর্শক কথা বলছেন। প্রতিটি সিনেমায় নায়কের বাইরে কোনো না কোনো চরিত্র বেরিয়ে আসে। হয়তো ‘আগামীকাল’ এ আমার চরিত্র আলোকিত হয়েছে। সানী সানোয়ার, জয়ন্ত চট্টোপাধ্যায়দের মতো বিজ্ঞ মানুষদের মন কেড়েছে। সবকিছু মিলিয়ে একটা প্রাপ্তি আছে। তবে এটা সত্য যে, যারা সিনেমাটি দেখছেন তারা মুগ্ধ হচ্ছেন। সামনে আরও মানুষ দেখলে পছন্দ করবেন।

প্রথম সিনেমা করে আগামীর জন্য নতুন অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে বলে জানিয়েছেন টুটুল চৌধুরী। তিনি বলেন, আর্টিস্টিক বিষয় ও গল্পের সঙ্গে যদি অ্যাকশন ধাঁচের কিছু রাখা যায় তাহলে মানুষ বেশি পছন্দ করবে। পাশাপাশি আমার ব্যাংকের কলিগ যারা দেখেছেন তারা আমার মতো ভীষণ উচ্ছ্বসিত। অনেকেই গর্ববোধ করছেন। শুভকামনা জানিয়ে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছেন।

Reneta

আগামীকাল সিনেমায় আরও অভিনয় করেন ইমন, মম, সূচনা আজাদ, আশিষ খন্দকার, ফারুক আহমেদ সহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগামীকালআশিষ খন্দকারইমনজয়ন্ত চট্টোপাধ্যায়ফারুক আহমেদমমলিড বিনোদনসানী সানোয়ারসিনেমাসূচনা আজাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT