চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কে কিশোরীকে জীবিত উদ্ধার করল বাংলাদেশি উদ্ধারকারী দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ পূর্বাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর ধ্বংসস্তুপ থেকে এখনও অলৌকিক সব উদ্ধারের খবর আসছে। এরমধ্যে আদিয়ামান শহরে ৪ দিন আটকে থাকা কিশোরীকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল।

ভূমিকম্পের  ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৩,০০০ ছাড়িয়ে গেছে। ভূমিকম্পের পর ৫ দিন পেরোলেও তুরস্ক ও সিরিয়ায় এখনও ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধার হচ্ছে মানুষ। বাংলাদেশ থেকে তুরস্কে যাওয়া সম্মিলিত উদ্ধারকারী দল আদিয়ামান শহরে ৪ দিন আটকে থাকার পর এক কিশোরীকে জীবিত উদ্ধার করেছে। সাথে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এই তথ্য এই তথ্য নিশ্চিত করেছে।

সফল উদ্ধারের এমন আরও খবর আছে। হাতায় প্রদেশে অলৌকিকভাবে জীবিত উদ্ধার হয়েছে নবজাতক শিশু ও তার মা। সিরিয়ার জাব্লেহ শহর থেকে ১১০ ঘণ্টা পর জীবিত উদ্ধার হয়েছেন ৩ জন। উদ্ধারকাজের পঞ্চম দিনে সিরিয়া ও তুরস্ক মিলিয়ে উদ্ধার হয়েছে মোট ৯ শিশু। ভূমিকম্প পীড়িতদের জন্য তুরস্কে অস্থায়ী আশ্রয়শিবির স্থাপনের ঘোষণা দিয়েছে সামরিক জোট ন্যাটো।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, অবশেষে দেশটির বিদ্রোহীনিয়ন্ত্রিত এলাকাগুলোতে আন্তর্জাতিক ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে বাশার আল আসাদের সরকার। আন্তর্জাতিক সংস্থাগুলোর লাগাতার আহ্বানের পর এই সিদ্ধান্ত এলো। সিরীয় সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের পর সিরিয়ায় প্রায় ৫৩ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: তুরস্কতুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পবাংলাদেশভূমিকম্পসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT