চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তার দায়িত্বে অবহেলা পেলে ব্যবস্থা: র‌্যাব ডিজি

চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
র‌্যাব কর্মকর্তারা সিসিটিভি মনিটরিং সেন্টারে নিরাপত্তা পর্যবেক্ষণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়ে যাওয়ার ঘটনায় চারুকলায় নিরাপত্তায় দায়িত্বে থাকাদের কোনো ঘাটতি ছিল কি না, তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। দায়িত্বে অবহেলা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার রমনা বটমূলে ‘বাংলা নববর্ষ-১৪৩২ উৎসব উদযাপনে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা’ সংক্রান্ত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গতকাল শনিবার সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নবববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফে আগুন দেওয়া একজনকে শনাক্ত করা গেছে। কালো টি-শার্ট, ব্রাউন প্যান্ট, কালো স্যান্ডেল পরা ও মাথার পেছনে চুল ঝুঁটি করা এক তরুণ চারুকলার মাঝখানের গেট টপকে ভেতরে প্রবেশ করেন এবং আগুন দিয়ে একই পথে পালিয়ে যান। তবে এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।

সেসময় তিনি বলেন, কালো টি-শার্ট, ব্রাউন প্যান্ট, কালো স্যান্ডেল পরা ও পেছনে চুলে ঝুঁটি করা একটি ছেলে চারুকলার মাঝখানের গেট (৩ নম্বর গেট) টপকে প্রবেশ করে। কোথা থেকে ছেলেটা এসেছে তা বোঝা যায়নি।

নববর্ষ ঘিরে র‌্যাবের আগাম নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল কি না জানতে চাইলে সংস্থাটির প্রধান শহিদুর রহমান বলেন: আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের কোনো ঘাটতি ছিল কি না। সেটা অনুসন্ধান করে দেখা হচ্ছে। যদি সেরকম কিছু পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, চারুকলায় যে ঘটনাটি ঘটেছে তার তদন্ত হবে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল শনিবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রার জন্য বানানো দুটি মোটিফে আগুন পুড়ে যায়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, তারা শনিবার ভোর ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায়। পুরান ঢাকার সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৫টা ২২ মিনিটে আগুন নিভিয়ে ফেলে।

ট্যাগ: চারুকলাফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুনরমনা বটমূলর‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নানা ধর্ম-রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

পরবর্তী

‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন চেয়ে দেড় লক্ষাধিক দর্শকের মন্তব্য!

পরবর্তী
চ্যানেল আই অনলাইন এর জন্য ব্যাচেলর পয়েন্টের নতুন সিজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'ব্যাচেলর পয়েন্ট'-এর নতুন সিজন চেয়ে দেড় লক্ষাধিক দর্শকের মন্তব্য!

ডি ব্রুইন ম্যানচেস্টার সিটির জার্সিতে মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যাওয়ার আগে ম্যানসিটিকে যে উপহার দিতে চান ডি ব্রুইন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় চীনের দায় নিয়ে প্রশ্ন, বেইজিং বলছে ‘মিথ্যা’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT