বাংলাদেশ

অভিযুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা হাস্যোজ্জ্বল মুখে সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা হাস্যোজ্জ্বল মুখে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দিচ্ছেন, পেছনে অন্য ব্যক্তি ও কাগজপত্র দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা হেফাজতে থাকা ১৫ সেনাসদস্যের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা, আইনে যা আছে তাই হবে।

আজ রোববার (১২ অক্টোবর) সচিবালায়ের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা এ মন্তব্য করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার চলাকালে সেনাবাহিনী তাদের হেফাজতে রাখতে চায়- এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্যটি করেন।

সেফ এক্সিট খুঁজছেন কি না-সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভাই আমার ছেলে-মেয়ে সবাই দেশে।’

এ ছাড়া ২০১৪, ১৮ এবং ২৪ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিরা এবারের নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

প্রসঙ্গত; মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে এলপিআরে থাকা একজনসহ ১৫ জনকে সেনা হেফাজতে আছেন। একজন অফিসার পলাতক।

বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

বিষয়:সেফ এক্সিট স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…