পটুয়াখালীর কলাপাড়ায় নারগিস বেগম (২৩) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাজিবের (৩০) বিরুদ্ধে। ঘটনার পর রাজিব পলাতক।
শনিবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নারগিস ধুলাস্বর ইউনিয়নের নয়াকাটা এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।
নারগিসের পিতা আনোয়ার হোসেনের অভিযোগ, রাজিব নেশাগ্রস্থ ছিলেন।বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নারগিসকে রাজিব বেশ কয়েকবার চাপ প্রয়োগ করলে দুই লাখ টাকা যৌতুক দেন। এরপরও রাজিব ক্ষ্যান্ত না হয়ে তাকে হত্যা করে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিজ বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।








