চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৩৪ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

মনসুর আহম্মেদমনসুর আহম্মেদ
৭:০৬ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৫
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
৩৩৪ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

৩৩৪ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

রাঙ্গামাটি পৌর এলাকায় ৩৩৪ কোটি টাকা ব্যয়ে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে অনিয়মসহ নানান অভিযোগে রাঙ্গামাটিতে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১ টায় রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে দুদকের একটি দল অভিযান পরিচালনা করে।

দুদক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টেন্ডার প্রক্রিয়াসহ বিভিন্ন নথিপত্র তলব করে

অভিযানে দুদক কর্মকর্তারা এডিবির অর্থায়নে ৩৩৪ কোটি টাকা ব্যয়ে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে কার্যাদেশ না মেনে নিম্নমানের কাজের অভিযোগ নিয়ে তদন্ত করেন।

এসময় দুদক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টেন্ডার প্রক্রিয়াসহ বিভিন্ন নথিপত্র তলব করে। পরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কাজ পরিদর্শন করেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাঙ্গামাটি জেলার নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া ফাইলপত্র ঘেঁটে দেখান। এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া, দুদক রাঙ্গামাটি জেলা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক সওয়ার হোসেন, বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩৩৪ কোটি টাকাকাপ্তাই হ্রদের পানিজনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরদুদকের অভিযানপ্রকল্পে অনিয়ম
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

জুন ২০, ২০২৬

টাঙ্গাইলে ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মৃত্যু

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা, পুলিশকে সতর্ক রাখা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২০, ২০২৬
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ছবি: সংগৃহীত।

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন ২০, ২০২৬

২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT