দুর্নীতি দমন কমিশন (দুদক) করোনাভাইরাসের টিকা কেনার নামে রাষ্ট্রের ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো ফার্মার এবং এর ভাইস চেয়ারম্যান (সাবেক এমপি) সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে।
আজ (১৭ মার্চ) সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারত থেকে আমদানি করা অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ টিকা বিতরণের জন্য ৪০ হাজার কোটি টাকা খরচ দেখানো হয়েছে। তবে প্রকৃত খরচ হয়েছে মাত্র ১৮ হাজার কোটি টাকা। বাকি ২২ হাজার কোটি টাকা সালমান এফ রহমান ও তার সিন্ডিকেট আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় দুদক সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে।








