চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসির কাজ করবে নতুন সাদা রঙ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পারডু ইউনিভার্সিটির একজন অধ্যাপক নতুন ধরনের পেইন্ট তৈরি করেছেন যা পৃথিবীর তাপমাত্রাকে না বাড়িয়ে ভবনকে শীতল করতে পারবে। এই রঙ ভবনের ভিতরের তাপমাত্রাকে হ্রাস করতে পারে এবং এসি ব্যবহারের প্রয়োজনীয়তাকে ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়।

মার্কিন সংবাদ মাধ্যম দ্য সিয়াটল টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পারডু ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক শিউলিন রুয়ান এবং তার দল এক ধরণের বিশেষ সাদা রঙ তৈরি করেছেন যা প্রতিফলক হিসেবে কাজ করতে পারে এবং যা সূর্যরশ্মির ৯৫ শতাংশকে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে পৃথিবীর পৃষ্ঠ থেকে দূরে গভীর মহাকাশে নিয়ে যেতে সক্ষম।

এই সাদা রঙ মধ্যাহ্নের বায়ুর তাপমাত্রার চেয়ে পৃথিবীর পৃষ্ঠতলকে দিনের বেলা ৮ ডিগ্রি এবং রাতে ১৯ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত শীতল করতে পারে। এই রঙ ভবনগুলোর ভিতরের তাপমাত্রা হ্রাস করে এবং এসি ব্যবহারের প্রয়োজনীয়তা ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়। উত্তপ্ত সূর্যের নিচেও রঙটি স্পর্শ করলে ঠাণ্ডা অনুভূত হয়। এয়ার কন্ডিশনারের বিপরীতে কাজ করার জন্য এই রঙের বিদ্যুৎ বা কোনও শক্তির প্রয়োজন হয় না এবং এটি বাইরের বাতাসকে গরম করে না।

২০২১ সালে, গিনেস এটিকে সর্বকালের সবচেয়ে সাদা পেইন্ট হিসাবে ঘোষণা করেছে এবং তারপর থেকে এটি বেশ কয়েকটি পুরস্কার সংগ্রহ করেছে। পেইন্টটি মূলত ছাদে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। তবে বর্তমানে জামাকাপড়, জুতা, গাড়ি, ট্রাক এবং এমনকি মহাকাশযানের প্রস্তুতকারকরা এই রঙ ব্যবহার করতে চাইছেন। গত বছর, রুয়ান এবং তার দল ঘোষণা করে তারা এই রঙের আরও হালকা সংস্করণ নিয়ে আসবে যা যানবাহন থেকে তাপ প্রতিফলিত করতে পারবে।

পেইন্টটি বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য প্রস্তুত হতে কমপক্ষে এক বছর সময় লাগবে। বর্তমানে এই সাদা রঙের স্থায়িত্ব এবং ময়লা প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কাজ চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এয়ার কন্ডিশনারএসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা, দেশে ফেরার সুযোগ

জুন ১৮, ২০২৬

দেশের বৃহৎ আমের বাজার কানসাটে অনিয়মের অভিযোগ

জুন ১৮, ২০২৬

এআই প্রযুক্তি চাহিদায় চিপের দাম বাড়তি, অ্যাপল পণ্যের দাম বাড়ানোর ইঙ্গিত

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম আরও বাড়লো

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT