চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটালান্টার কাছে বিধ্বস্ত লিভারপুল, ছুটছে লেভারকুসেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

দুঃস্বপ্নের এক রাত পার করেছে লিভারপুল। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আটালান্টার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত ইয়ুর্গেন ক্লপের দল। ওয়েস্ট হ্যাম ইউনাইটডকে ২-০ গোলে হারিয়েছে ইউরোপের চলতি মৌসুমের একমাত্র অপরাজিত দল বায়ের লেভারকুসেন। এসি মিলানকেও নিতে হয়েছে পরাজয়ের স্বাদ, এএস রোমা তাদের বিপক্ষে একমাত্র গোলের জয় পায়। মার্সেইকে ২-১ গোলে হারিয়েছে বেনফিকা।

বৃহস্পতিবার রাতে অ্যানফিল্ডে ম্যাচের ৩৮ মিনিটে লিড পায় আটালান্টা। ডানপায়ের শটে লক্ষ্যভেদ করেন জিয়ানলুকা স্কামাক্কা। ৬০ মিনিটে স্কামাক্কা আবারো বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন। মারিও প্যাসালিক ৮৩ মিনিটে গোল করে অলরেডদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

ঘরের মাঠ বেঅ্যারেনাতে সহজে জালের দেখা পাচ্ছিল না লেভারকুসেন। ৮৩ মিনিটে ভাঙে ডেডলক। কর্নার কিক থেকে পাওয়া বলে নিশানাভেদ করেন জোনাস হফম্যান। যোগ করা সময়ের প্রথম মিনিটে হেডে বল জালে পাঠান ভিক্টর বোনিফেস।

স্টেডিও জিউসেপ মেজায় এসি মিলান ১৭ মিনিটে গোল হজম করে বসে। হেডে ম্যাচের একমাত্র লক্ষ্যভেদটি করেন রোমার ইতালিয়ান ডিফেন্ডার জিয়ানলুকা মানচিনি।

এদিকে, এস্তাদিও দা লুজে হওয়া ম্যাচের ১৬ ও ৫২ মিনিটে বেনফিকার হয়ে গোল পান রাফা সিলভা ও এঙ্গেল ডি মারিয়া। ৬৭ মিনিটে মার্সেইয়ের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটালান্টাইউরোপা লিগএসি মিলানওয়েস্ট হ্যাম ইউনাইটডবায়ের লেভারকুসেনবেনফিকারোমালিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT