অর্থনীতি

আবু নাসের বখতিয়ার অগ্রণী ব্যাংকের নতুন চেয়ারম্যান

অগ্রণী ব্যাংকের নতুন চেয়ারম্যানের ছবি, পেশাদার ও আত্মবিশ্বাসী. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে তার যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়ার জন্য ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর বিধান অনুসারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এর আগে গত ২৫ আগস্ট অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন জায়েদ বখত। দফায় দফায় নিয়োগ পেয়ে তিনি প্রায় ১০ বছর অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

বিষয়:অগ্রণী ব্যাক ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…