চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণসমাবেশকে ঘিরে রাজশাহীতে গায়েবী মামলা, হয়রানি-গ্রেপ্তার চলছে: বিএনপি

আবুসালেহ ফাত্তাহ আবুসালেহ ফাত্তাহ
৩:৪১ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A
রাজশাহীতে বিএনপির গণসমাবেশের জন্য সংবাদ সম্মেলন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপি’র বিভাগীয় গণসমাবেশ ঘিরে অধিকাংশ থানায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা, হয়রানি ও গ্রেপ্তার চলছে বলে অভিযোগ করেছে বিএনপি শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মলনে এই অভিযোগ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা মিজানুর রহমান মিনু, যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ হারুন এমপি ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান মিনু বলেন, আমরা যখন বিভাগের ৮ টি জেলার মহানগরীসহ ৬৭ টি উপজেলা ও থানায় প্রস্তুতিমুলক সভা শেষ করেছি। তখন সরকার নতুন মাত্রার অত্যাচার ও নির্যাতনের ফর্মুলা নিয়ে হাজির হয়েছে। পুলিশ উপজেলা ও থানার কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছে। আওয়ামী লীগের লোকজন দিয়ে অকারণে বোমা ফাটানো হচ্ছে, বোমা রেখে গায়েবি মামলা দিয়ে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। তিনি বলেন সরকার ও পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যত মামলা এবং নির্যাতন করবে গণসমাবেশে ততো বেশি লোক সমাগম ঘটবে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ হারুন বলেন, আগামী ৩ তারিখ জনতার জোয়ার নামবে। কোন শক্তি নেই জনতার সেই স্রোত রোধ করার।

এদিকে দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এই কয়েক দিনে ৬০টি মামলায় শতাধিক গ্রফতার নেতাকর্মীকে গ্রফতার ও ৭ হাজারের বেশী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শাজাহান মিয়া, বিএনপি, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত খালেক, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি’র ত্রান বিষয়ক পুনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল হক মিলন।

ট্যাগ: বিএনপিমিজানুর রহমান মিনুরাজশাহী বিভাগীয় সমাবেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যারা সাজাপ্রাপ্ত তারা দেশকে কী দেবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

বিডিএফএ-চ্যানেল আই আন্তর্জাতিক খামারি উৎসব ৩ ডিসেম্বর

পরবর্তী
চ্যানেল আই অনলাইন খামারি উৎসবের সংবাদ সম্মেলনে তিনজন বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিডিএফএ-চ্যানেল আই আন্তর্জাতিক খামারি উৎসব ৩ ডিসেম্বর

চ্যানেল আই অনলাইন: ব্রাজিলের সতর্কতা নিয়ে বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্তক হয়েই খেলবে ব্রাজিল: মানিক

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT