আবৃত্তি একাডেমির দুই যুগ পূর্তি উদযাপন
আবৃত্তি উৎসব যুগলসন্ধি মঞ্চায়িত

আবৃত্তি একাডেমির দুই যুগ পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পীরা ঐক্যবদ্ধভাবে পারফর্ম করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
দুই যুগ পূর্তি করল বাচিক শিল্পীদের সংগঠন আবৃত্তি একাডেমি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। দুই দিন ব্যাপী উৎসবের প্রথম দিনে মঞ্চায়িত হয়েছে আবৃত্তি একাডেমির ৬৬তম এই প্রযোজনা যুগলসন্ধি।
আবৃত্তি প্রযোজনা ‘যুগলসন্ধি’তে স্থান পেয়েছে মানুষের জীবনের প্রেম-ভালোবাসা, দুঃখ-বেদনা, আশা-নিরাশা সম্পর্কিত এমন কিছু কবিতা। সাথে দুটো গানের কিছু অংশ।
দুই দিনব্যাপী এই আবৃত্তি উৎসব উদ্বোধন করেন নাট্যকার মামুন রশিদ। উপস্থিত ছিলেন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ। সভপাতিত্ব করেন আবৃত্তি একাডেমির সাবেক পরিচালক মৃন্ময় মিজান।
সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে মঞ্চায়িত হয়েছে প্রযোজনা যুগলসন্ধি। এ প্রযোজনায় কণ্ঠ দিয়েছন আবৃত্তিশিল্পী মৃন্ময় মিজান, মাসুদ আহম্মেদ, সারমিন ইসলাম জুই, দিলসাদ জাহান পিউলী, কামরুল ইসলাম জুয়েল, হিমাদ্রী মোর্শেদ, আরমিনা নিম্মি, ফেরদৌসী প্রবর্তনা , আশরাফুল আলম, ওয়াদুদ ফারুক, আব্দুস সালাম , মো. ইসহাক আলী, হাসান মাহমুদ, মাহবুব মেনন, তাহমিনা লিজা, মো. আল-আমিন, তাসনিম সুলতানা বুশরা, তানবীন তনু, মাসুদ মনিরুল ও সুমাইয়া বেগম প্রমুখ।
আবৃত্তি একাডেমির পরিচালক কামরুল ইসলাম জুয়েল বলেন, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে আমরা গত দুইবছর সরাসরি মঞ্চে কোনো কাজ করতে পারিনি। সেই কঠিন সময় কিছুটা কাটিয়ে আমরা আবার মঞ্চে দুইদিনব্যাপি এই আবৃত্তি উৎসবের আয়োজন করেছি। এ উৎসবে দুটি প্রযোজনা মঞ্চে আনছি আমরা।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার মঞ্চায়িত হবে মাসুদ আহমেদের নির্দেশনায় আবৃত্তি প্রযোজনা কর্ণবিমর্দন।







