বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ গত অর্থবছরে ৮ হাজার ৫শ’ ৭১টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে। তবে তাদের কাছে বাংলাদেশ থেকে অর্থপাচারের কোনো হিসাব নেই। বিএফআইইউ এর পর্যবেক্ষণ অনুযায়ী, আমদানি-রপ্তানির নামে সব চেয়ে বেশি অর্থপাচারের ঘটনা ঘটে যেখানে কোনো কোনো পণ্যের দাম ২০ থেকে ২শ’ শতাংশ পর্যন্ত কম বা বেশি দেখানো হয়।






