১১ জেলায় বন্যায় এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষজন ত্রাণের জন্য সংগ্রাম করছে, বিভিন্ন এলাকা থেকে মানুষজন ত্রাণ সংগ্রহে ব্যস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
দেশের ১১ জেলায় বন্যায় এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মারা গেছেন ১৮ জন। ৩ হাজার ৫শ’ ২৭ কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় তিন লাখ মানুষ। দুর্গত এলাকায় কাজ করছে ৭০টি মেডিকেল টিম। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, ছাত্র সমাজ ও বিজিবি চালাচ্ছে উদ্ধার তৎপরতা। এরমধ্যে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী জেলা। শনিবার ফেনীর বন্যাদুর্গত এলাকায় যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






