চলমান প্যালেস্টাইন-ইসরাইল যুদ্ধের ফলে এককেন্দ্রীয় পশ্চিমা বলয় কোনঠাসা হয়ে বহুমাত্রিক বিশ্বশক্তি দৃশ্যমান হচ্ছে। এই যুদ্ধ সহসাই থামবে না বলে আশঙ্কা করে বিশ্লেষকরা বলছেন পুরো আরব বিশ্বের মানবিক বিপর্যয় আসতে পারে। ইরান-ইসরাইল পুরোনো দ্বন্দ্বের ফলে এই যুদ্ধ পারমাণবিক যুদ্ধেও গড়ানোরও আশঙ্কা রয়েছে। তবে এই সংঘাতের মূল্য দিতে হবে পুরো বিশ্ববাসীকে।







