চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রুততম সময়ে রায় কার্যকর চান আবরার ফাহাদের মা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
আবরার ফাহাদের মা কান্নাকাটি করছেন, শোক প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির (২০ জন) মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে ৫ জনের যাবজ্জীবনের আদেশ বহাল রাখা হয়েছে।

হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন বলেছেন,  এ রায় যেন দ্রুততম সময়ে কার্যকর হয়।

রোকেয়া খাতুন বলেন, এ রায়ের প্রতি আমরা সবাই সন্তষ্ট। সঙ্গে সঙ্গে হয়ত সারা দেশবাসীও সন্তুষ্ট। মহান রাব্বুল আলামীনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে বর্তমান উপদেষ্টামন্ডলী, হাইকোর্টের আইনজীবী, ছাত্রজনতা, সাধারণ মানুষ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ ৬ বছর পরেও আমার সন্তানকে কেউ ভুলে যায়নি।

রোকেয়া খাতুন বলেন, ২০২২ সালে যে রায় হয় সেটার কার্যকরী আছে। কারণ প্রথম যখন এ রায় হয়েছিল তখন সবাই এ রায়ে  সন্তুষ্ট ছিল। সে রায়টা এখনো বহাল আছে। সেই রায়ের প্রতি শুধু আমরা না, পুরো দেশবাসী হয়ত সন্তুষ্ট।

ফাহাদের মা বলেন, ২০১৯ সালের ৬ অক্টোবর আবরারের মৃত্যুসংবাদ শুনে যেভাবে আসছিল ঠিক সেভাবে সবাই আজ আমার কাছে সবাই আসছে। এর মধ্য দিয়ে বুঝতে পারি তারা কেউ আমার আবরারকে ভুলে নাই। সবাই আমার মতো আবরারকে মনে রেখেছে।

তিনি বলেন, আমি চাই সারা শিক্ষাপ্রতিষ্ঠানে যেন এখান যেভাবে কোথাও কোন র‌্যাগিং নাই, এটা যেন সারা শিক্ষাপ্রতিষ্ঠানে থাকে। যাতে অদূর ভবিষ্যতে আমার মতো কোন মা সন্তান হারাতে না হয়।

তিনি বলেন, এ রায়টা যে দ্রুত সময়ে কার্যকর হয়। যাতে পরবর্তীতে কখনো কেউ আর কোন শিক্ষাপ্রতিষ্ঠানে আবরারে মতো কারও উপরে আর কোন অত্যাচার করতে না পারে। শিক্ষার্থীরা যে তাদের বাবা-মায়ের ইচ্ছ ‍পূরণ করে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হতে পারে। এ জন্য আমরা চাই এই রায় কার্যকর করার মধ্য দিয়ে কখনো কেউ যেন এমন কাজ করতে আর সাহস না পায়।

ট্যাগ: আবরার ফাহাদ হত্যারোকেয়া খাতুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনে ৯ ফাইনালের সামনে ম্যানসিটি

পরবর্তী

ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে বাধ্যতামূলক ছুটি

পরবর্তী
Voice of America অফিসের বহির্দৃশ্য, বৃক্ষের ছায়ায় ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে বাধ্যতামূলক ছুটি

শিলাবৃষ্টির সময় ঝরনা ও জলাবদ্ধতা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিলাবৃষ্টি বিষয়ে যে বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT