আসামীদের যেন কখনও প্রাণভিক্ষা দেয়া না হয়
নারী একজন নার্স বা স্বজনের মতো দেখাচ্ছে, তার চোখে অশ্রু, পাশে মাইক্রোফোন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান রায় ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এমন নির্মমতা কলঙ্কজনক ঘটনা। রায়ে আবরার ফাহাদের বাবা ও মা সন্তোষ প্রকাশ করলেও ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ করেছে আসামীপক্ষ। আবরার ফাহাদের মা বলেন, দ্রুতই যেন এই রায় কার্যকর করা হয় এবং আসামীদের যেন কখনও প্রাণভিক্ষা দেয়া না হয়। ২০১৯ সালের ৬ই অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বুয়েটেরই কয়েকজন ছাত্র। মামলার রায় ঘোষণার দিন সকালে আটক ২২ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন বিচারক। হত্যাকান্ডের ২ বছর পর এমন নজিরবিহীন রায় দেখলো দেশবাসী।





