চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহামেডানের কাছে পাত্তাই পেল না আবাহনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ০১, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ছেলেদের ক্রিকেটে আবাহনীর একচেটিয়া দাপট। মেয়েদের বেলায় ঠিক তার উল্টো ছবিটাই দেখা যায় বারবার। এবারও ব্যতিক্রম হল না। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের কাছে পাত্তাই পায়নি আবাহনী।

বিকেএসপিতে সালমা-রুমানাদের কাছে জাহানারা-ফাহিমারা হেরেছেন ১০৭ রানের বিশাল ব্যবধানে।

ব্যাট হাতে ফিফটির পর বল হাতেও কিপটে বোলিং করে ফের ম্যাচসেরা মোহামেডান অলরাউন্ডার রুমানা আহমেদ।

টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৪ রান তোলে মোহামেডান। রুমানা ৭২ বলে ৫৮ রান করেন আট চারের সাহায্যে। জেসিয়া আক্তার ৪৭ বলে ৪৮, শায়লা শারমিন ৬৪ বলে ৪৪ ও অধিনায়ক সালমা খাতুন ২৭ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন।

আগের ম্যাচের মতোই রুমানা ও শায়লা মিলে জুটি বড় করেন। চতুর্থ উইকেট জুটিতে তারা ১০৩ রান যোগ করে দলকে নিয়ে যান আড়াইশর কাছে।

আবাহনী অধিনায়ক জাহানারা আলম নেন ৪ উইকেট। পেস তারকা ১০ ওভারে ৪৫ রান দেন। দুই ওভার করেন মেডেন। শানু আক্তার, ফাহিম খাতুন ও সানদিহা ইসলাম আশা নেন একটি করে উইকেট।

Reneta

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ ওভার খেলেও দেড়শর আগে থামতে হয় মোহামেডানকে। ৮ উইকেটে ১৩৭ পর্যন্ত যেতে পারে দলটি। জিন্নাত অর্থির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস। দলটির ভারতীয় রিক্রুট সুষমা দেবী করেন ২৮ রান।

সালমা খাতুন ১০ ওভারে ২৫ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। সোহেলি আক্তার ১০ ওভারে ৩২ রান খরচায় নেন ২ উইকেট। রুমানা ১০ ওভারে দেন মাত্র ১৪ রান, এ লেগি মেডেন পান চারটি।

ঢাকা লিগের অন্য ম্যাচে, মিরপুর প্রমিলাকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে ইন্দিরা রোড ক্রীড়াচক্র। আর গুলশান ইয়ুথকে ৮ উইকেটে হারিয়েছে সিটি ক্লাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেসিয়ামোহামেডানরুমানালিড স্পোর্টসসালমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শুটিং সেটে গুরুতর আহত রাশমিকা, কী বলছেন চিকিৎসক?

আগস্ট ১, ২০২৬

চোট কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দলে লিটন

আগস্ট ১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

আগস্ট ১, ২০২৬

অবৈধ অভিবাসনের বিরোধিতা করে যা বলল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ১, ২০২৬

গবেষণার উটপাখি জবাই করে খাওয়ার অভিযোগে এনসিপির নিন্দা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT