বিনোদন

বিয়ে করলেন আমির খানের মেয়ে ইরা

ইরা খান ও তার স্বামী বিবাহের অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরা খান ও তার স্বামী বিবাহের অনুষ্ঠানে উপস্থিত, চারপাশে পরিবারের সদস্যরা ও অতিথিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিয়ে করলেন বলিউড তারকা আমির খানের মেয়ে ইরা খান। ৩ জানুয়ারি সন্ধ্যায় পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয় পরিজনের উপস্থিতিতে আইনি মতে বিয়ে সম্পন্ন হয়েছে ইরা-নূপুরের।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। মুম্বাইয়ের তাজ ল্যান্ডস হোটেলে বসেছিল বিয়ের আসর। নূপুরের পরনে ছিল শরীরচর্চার পোশাক। লেহেঙ্গায় সাজেন আমির কন্যা।

আমির খানের মেয়ে ইরা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের আচার-অনুষ্ঠান শুরু হয়েছিল কয়েকদিন আগে থেকেই। হলুদ, সংগীত, মেহেদির অনুষ্ঠান হয়েছে তাদের।

মুম্বাইতে আইনি বিয়ে সারলেও ৮ জানুয়ারি উদয়পুরে রয়েছে জমকালো বিয়ের অনুষ্ঠান। তারপর ১৩ জানুয়ারি মুম্বাইতে রয়েছে বউ ভাতের অনুষ্ঠান। ওই দিনই আমন্ত্রিত থাকবের বলিউডের তারকারা।

নূপুর এবং ইরা প্রায় চার বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ে করলেন। ২০২০ সালে তারা একে অন্যের প্রেমে পড়েন। এরপর গত বছর পরিবারের উপস্থিতিতে বাগদান সারেন তারা।

বিষয়:আমির খানইরা খান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…