চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্থিক সংকটের কথা বলতে গিয়ে কাঁদলেন আমির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২২
বিনোদন
A A

বলিউডের প্রয়াত প্রযোজক তাহির হুসেন  ও তার স্ত্রী জিনাত হুসেনের ছেলে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খান। চার ভাইবোন ফয়সাল, ফারহাত আর নিখাতের মধ্যে তিনিই বড়। যদিও বর্তমান এই সুপারস্টারের জন্ম এক সম্ভ্রান্ত পরিবারে, তবে জীবনের চলার পথটা সব সময় মসৃণ ছিল না তার জন্য।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, স্কুলে থাকার সময় তার ও তার ভাইবোনদের বেতন দিতে দেরি হতো। আর এ নিয়ে কতটা ভয়ে ভয়ে থাকতেন তিনি।

সাক্ষাৎকারে আমির বলেছেন সেই ৮টা বছরের কথা। যখন তাদের পরিবার খুব আর্থিক সংকটে পড়েছিল। সেই সময় স্কুলের বেতন দিতেও দেরি হয়ে যেতো। আমির জানান, তাদের স্কুলের ফি ছিল কিছুটা এরকম-ক্লাস সিক্সে ৬ টাকা, সেভেনে ৭ টাকা, ক্লাস এইটে ৮ টাকা। তা সত্ত্বেও আমির ও তার ভাইবোনরা ‘যথা সময়ে বেতন দিতে পারতেন না’।

এক-দুবার সাবধান করে দেওয়ার পর, প্রিন্সিপাল তাদের নাম ঘোষণা করে দিতো অ্যাসেম্বলিতে, গোটা স্কুলের সামনে। এই কথা বলতে গিয়ে সেই সাক্ষাৎকারে কেঁদেও ফেলেন আমির।

১৯৭৩ সালে ‘ইয়াদো কা বারাত’ ছবি দিয়ে আমিরের ক্যারিয়ার শুরু হয়। এরপর বড় হয়ে ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত তাক’-এ কাজ করেন জুহি চাওলার বিপরীতে। তাহির হুসেন আমির খানের একটি ছবিই প্রযোজনা করেছিলেন, আর তা হল ১৯৯০ সালে ‘তুম মেরে হো’।

বলিউডে দীর্ঘ ক্যারিয়ারে যেমন একাধিক অ্যাওয়ার্ড পেয়েছেন, তেমন হিট ছবির লিস্টও লম্বা আমিরের। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য-‘দিল’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘সরফরোশ’, ‘রং দে বাসন্তি’, ‘লাগান’, ‘তারে জমিন পার’, ‘গজনি’, ‘থ্রি ইডিয়টস’, ‘ধুম ৩’, ‘পিকে’, ‘দঙ্গল’ প্রভৃতি। –কইমই ডটকম

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানআর্থিক সংকটজিনাত হুসেনফয়সালবলিউডবাবাসাক্ষাৎকারসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাইলস্টোন ট্রাজেডির এক বছর, নিহতদের স্মরণে নানা কর্মসূচি

জুলাই ২১, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ২৭ জুলাই, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

জুলাই ২১, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

জুলাই ২১, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার আদালতে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT