চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার বছর পর পরিচালনায়, তবুও আত্মবিশ্বাসী অন্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২১
বিনোদন
A A

প্রায় চার বছর আগে তরুণ নির্মাতা অন্ত আজাদ নির্মাণ করেছিলেন নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আহত ফুলের গল্প’। ২০১৮ সালের শেষ দিকে বিকল্প ব্যবস্থায় রাজধানী ঢাকা থেকে কয়েকশো মাইল দূরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় ‘আহত ফুলের গল্প’ দেখানোর ব্যবস্থা করেন তিনি। টানা দুই সপ্তাহ ছবিটি চালিয়েছিলেন অন্ত। সিনেমাটি নানা কারণেই তখন হইচই ফেলে।

প্রথম নির্মাণের প্রায় চার বছর পর ক্যামেরার পেছনে এই তরুণ। তবে এবার সিনেমা নয়, অন্ত নির্মাণ করেছেন টেলিছবি। নাম ‘চারুলতার নিখোঁজ সংবাদ’। খন্দকার মো. জাকিরের কাহিনীতে নির্মাণের পাশাপাশি এর চিত্রনাট্যও অন্ত আজাদের। যা শুক্রবার (১৫ অক্টোবর) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে।

‘চারুলতার নিখোঁজ সংবাদ’ এর একটি দৃশ্যে আইশা খান

চ্যানেল আইয়ের জন্য নির্মিত এই টেলিছবি দিয়ে বহুদিন পর পরিচালনায় ফিরতে পেরে উচ্ছ্বসিত অন্ত আজাদ। জানালেন, মাঝখানে চার বছর নির্দেশনার সুযোগ তৈরী না হলেও নিয়মিত নির্মাণের সাথেই ছিলেন। বিভিন্ন জনের সাথে ক্যামেরার পেছনে কাজ করেছেন, পর্দার সামনেও টুকটাক পাওয়া গেছে তাকে।

চার বছর পর নিজের প্রথম নির্মাণ, তবু আত্মবিশ্বাসী অন্ত আজাদ। নিজের টেলিছবির গল্প নিয়ে এই নির্মাতা বলেন, গল্পটি একজন লেখকের। যিনি রাইটিং ব্লকে পড়েছেন। কিছুই লিখতে পারছেন না। ঘটনাক্রমে একদিন বৃষ্টির রাতে তার ঘরে উঠেন একজন মেয়ে। যে মেয়েটা প্রচণ্ড ঘোর তৈরী করে। লেখক বুঝতে পারেন না, মেয়েটি কি তার গল্পের চরিত্র নাকি বাস্তবের!

টেলিছবিতে লেখকের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আর ঘোর তৈরী করে দেয়া মেয়ের চরিত্রে আইশা খান। এছাড়াও আরও অভিনয় করেছেন কায়েস চৌধুরী, রোজী সিদ্দিকী, বৈশাখী ঘোষ, নাসির উদ্দীন, সায়িমা সেলিম আনিকা, হিমেল এবং রাজন।

টেলিছবিতে লেখকের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ

টেলিছবিটির চিত্রগ্রহণে ছিলেন হৃদয় সরকার, সম্পাদনায় শরীফ আহমেদ, মিউজিক তত্ত্বাবধানে আছেন ইমন চৌধুরী।

Reneta

অন্ত জানান, মহামারীর সময়টাতে তিনি মোট দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রনাট্য গুছিয়ে ফেলেছেন। এরইমধ্যে একটি চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছে প্রযোজকের সাথে। সব ঠিক থাকলে চলতি বছরেই নিজের দ্বিতীয় সিনেমার কথা জানাতে পারবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তুঅন্তু আজাদঅভিনয়আইশা খানআহত ফুলের গল্পইরফান সাজ্জাদকায়েস চৌধুরীটেলিছবিটেলিফিল্মনাসির উদ্দীনরাজনরোজী সিদ্দিকীলিড বিনোদনসিনেমাহিমেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানে নতুন হামলা ঠেকাতে ট্রাম্পকে সৌদি যুবরাজের অনুরোধ

আগস্ট ৩, ২০২৬

প্রেসিডেন্ট’স কাপ: বাংলাদেশের আতিথেয়তা-মুগ্ধ বিদেশি আর্চাররা

আগস্ট ৩, ২০২৬

এক ফ্রেমে আফজাল-মিমি!

আগস্ট ৩, ২০২৬

ঢাকায় আসছেন মার্কিন নৌবাহিনীর এক শীর্ষ কমান্ডার

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশ্মির ইস্যুতে পাকিস্তানের অবস্থান প্রশ্নের মুখে

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT