চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৯:১৬ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৫
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
আহত যুবককে উদ্ধার করতে দেখা যাচ্ছে, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের হিলিতে চোর সন্দেহে বাড়িতে আটকে রেখে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। হত্যার ঘটনার সাথে জড়িত দু’জনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১২ জুলাই) বিকেল ৪ টায় হাকিমপুর উপজেলার হিলি পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর মালেপাড়া গ্রামের রাব্বী নামের এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত বাবলু হোসেন (৩২) পৌর শহরের চুড়িপট্টি এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন আতর, সুরমা ও তসবির ফেরিওয়ালা। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আটককৃতরা হলেন, রাব্বির শ্বাশুড়ি লিনা পারভীন (৪২) ও ভাই জিয়া (২০)।

নিহতের স্বজনদের অভিযোগ, পুলিশকে বলার পরও সময় মতো ঘটনাস্থলে আসেনি এবং জীবিত অবস্থায় তাকে উদ্ধার করেনি। এছাড়াও হত্যার ঘটনার অভিযুক্ত মূল আসামি রাব্বিকে গ্রেপ্তার করেনি পুলিশ।

নিহতের স্ত্রী ও দুই সন্তানের আহাজারি

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ি থেকে স্বর্ণের জিনিস চুরি করেছে এমন অভিযোগে দু’জনকে শুক্রবার (১১ জুলাই) বাড়িতে আটকে রেখে মারধর করে বাড়ির মালিক রাব্বি। আজ দুপুরে ভাত খাওয়াইয়ে আবার বিকেলে মারধর করা অবস্থায় বাবুল হোসেনের মৃত্যু হয়।

হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বিকেলে এক মহিলা থানায় এসে বলেন তার স্বামীকে মালেপাড়ায় আটকে রেখে মারধর করছে। আমি তখন তার সঙ্গে একজন এসআইকে পাঠাই। ঘটনাস্থলে গিয়ে খবর পায়, সেই যুবক মারা গেছে। আমি ঘটনাস্থলে যাই এবং লাশের সুরতহাল করে লাশ থানায় আনি।

Reneta

তিনি আরও বলেন, এঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিনাজপুরের হিলিপিটিয়ে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আমার বন্ধু মহা যাদু জানে- বলা কি খুব সহজ? 

জুলাই ২৭, ২০২৬

আলোচনার সুযোগ দিতে ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প

জুলাই ২৭, ২০২৬

প্রশ্নফাঁস বিতর্কের পর পরীক্ষা ব্যবস্থা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা নরেন্দ্র মোদির

জুলাই ২৭, ২০২৬

দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

জুলাই ২৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT