চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন: সিসিটিভি ক্যামেরায় চুল ঝুঁটি করা এক তরুণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত কাঠামো. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নবববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফে আগুন দেওয়া একজনকে শনাক্ত করা গেছে।

কালো টি-শার্ট, ব্রাউন প্যান্ট, কালো স্যান্ডেল পরা ও মাথার পেছনে চুল ঝুঁটি করা এক তরুণ চারুকলার মাঝখানের গেট টপকে ভেতরে প্রবেশ করেন এবং আগুন দিয়ে একই পথে পালিয়ে যান। তবে এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।

আজ শনিবার সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে এমন চিত্র দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ সিসিটিভি ফুটেজে এসব তথ্য পেয়েছেন বলে নিশ্চিত করেন।

তিনি বলেন, কালো টি-শার্ট, ব্রাউন প্যান্ট, কালো স্যান্ডেল পরা ও পেছনে চুলে ঝুঁটি করা একটি ছেলে চারুকলার মাঝখানের গেট (৩ নম্বর গেট) টপকে প্রবেশ করে। কোথা থেকে ছেলেটা এসেছে তা বোঝা যায়নি।

প্রক্টর আরও বলেন, প্রবেশ করে প্রথমে সে লিকুইড (দাহ্য পদার্থ) দিয়েছে, তারপর সে পর্দার আড়ালে চলে গেছে। তারপর ফুটেজে আমার দেখলাম, সেখানে ফ্লেম (অগ্নিশিখা) হয়েছে। এর মানে হয়তো সে সেখানে লাইটার চালিয়ে পরীক্ষা করেছে। তারপর সেখানে গিয়ে ফায়ার করেছে। ছেলেটা যেই গেট দিয়ে প্রবেশ করেছে, সেই গেট দিয়েই বেরিয়ে ছবির হাটের দিকে গেছে।

ফ্যাসিবাদের পক্ষের শক্তি খুবই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ বলেন, এটা উদ্দেশ্যপ্রণেদিত, খুব সুপরিকল্পিতভাবে করা হয়েছে। ফ্যাসিবাদের পক্ষের একটা শক্তি এখানে ঘাপটি দিয়ে আছে। তারাই এই কাজ করেছে বলে আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি। সুষ্ঠু তদন্ত হবে এবং আইনিভাবে শক্ত হাতে দেখা হবে।

Reneta

শনিবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রার জন্য বানানো দুটি মোটিফে আগুন পুড়ে যায়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, তারা শনিবার ভোর ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায়। পুরান ঢাকার সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৫টা ২২ মিনিটে আগুন নিভিয়ে ফেলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাবি কর্তৃপক্ষফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানো
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রের স্পিনারের ৮ বছরের নিষেধাজ্ঞা

আগস্ট ৩, ২০২৬

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬

গলফে আবারও চ্যাম্পিয়ন হয়ে ট্রাম্পের খোঁচা- ‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই’

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সকল মোটরযানের জন্য বিআরটিএর কড়া নির্দেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT