চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:৪৬ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ও ক্ষতিগ্রস্ত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের চিরিঙ্গা থানার ওসি আরিফুল আমিন।

নিহত আইরিন নিগার (৩৫) চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার ফাজিলহাট এলাকার নোমান রশিদ। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। হতাহতরা সবাই বাসযাত্রী।

স্থানীয়দের বরাতে আরিফুল আমিন বলেন, মধ্যরাতে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় চট্টগ্রামমুখী হানিফ পরিবহন সার্ভিসের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটির সামনের বেশ কিছু অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় চালকসহ ৬ জন আহত হয়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

নিহতের লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান ওসি।

ট্যাগ: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কমুখোমুখি সংঘর্ষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদত্যাগের দাবি নাকচ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

পরবর্তী

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: অর্থ উপদেষ্টা

পরবর্তী
অর্থ উপদেষ্টার রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: অর্থ উপদেষ্টা

জেলেনস্কি ন্যাটো সদস্যপদ নিয়ে ভাবছেন, উদ্বিগ্ন ও চিন্তিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যাটো সদস্যপদ দিলে পদত্যাগে রাজি জেলেনস্কি

সর্বশেষ

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT