গত ১৫ বছরে দুর্নীতি লুটপাটের কারণে আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতি, বর্তমান অবস্থা, ভবিষ্যতে করণীয় নিয়ে পথনির্দেশ করবে জাতীয় অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে দেশী-বিদেশী বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের তথ্য-উপাত্ত মূল্যায়নের মাধ্যমে অর্থনীতির চ্যালেঞ্জ চিহ্নিত করে শ্বেতপত্র প্রণিত হবে।






