চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাউল সম্রাট শাহ্ করিমের জন্মবার্ষিকী উপলক্ষ্যে দুই দিনের লোক উৎসব

পলাশ চৌধুরী পলাশ চৌধুরী
১১:০৮ পূর্বাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৫
জনপদ, সুনামগঞ্জ
A A
শাহ্ করিমের ছবি ও বাউল উৎসবের পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ে উজান ধল মা‌ঠে ২০ তম ‘শাহ্ আবদুল করিম লোক উৎসব’ আজ (রোববার) ভো‌রে শেষ হ‌য়ে‌ছে।

শুক্রবার ও শ‌নিবার সারারাত অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে এই লোক উৎস‌ব ও বাউল গা‌নের আসর। উৎসবের আয়োজন করে শাহ্ আবদুল করিম পরিষদ ও ধল গ্রামবাসী।

প্রকৃতি প্রস্তুত বসন্তকে বরণ করে নিতে। হিমেল বাতাস, গাছে গাছে রঙিন ফুল, পাখিদের গান আর সাথে শাহ্ আবদুল করিমের সেই চেনা সুর-‘বসন্ত বাতাসে, সই গো, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে, সই গো, বসন্ত বাতাসে’ বসন্তকে আরও রঙিন করতে ‘শাহ্ আবদুল করিম লোক উৎসব-২০২৫’- এ এভা‌বেই আমন্ত্রণ ক‌রে‌ছি‌লেন আ‌য়োজকরা, তা‌তে সাড়াও মি‌লে‌ছে অভূতপূর্ব!

Banglabid

বাউল সম্রা‌টের একমাত্র পুত্র ও উৎসব পরিষদের সভাপতি শাহ্ নূর জালাল এই প্রতি‌বেদক‌কে ব‌লেন,  উৎসবের বিশেষত্ব হলো এটি রাতে শুরু হয়। গত শুক্রবার রাতে শুরু হওয়া এ উৎসব আজ (রোববার) ভোর রাত পর্যন্ত চলেছে। দিরাইসহ দেশের নানা প্রান্ত থেকে শাহ্ আবদুল করিমের ভক্ত ও বাউলরা এ লোক উৎসবে যোগ দেন। উৎসবে তাঁর শিষ্য অনুরাগী স্থানীয় শিল্পীদের সঙ্গে জনপ্রিয় শিল্পীরা মরমী ক‌রি‌মের গান পরিবেশন করেন।

শাহ্ আবদুল ক‌রি‌মের গা‌নের প্রতি‌টি কথায় ফুটে উঠেছে ভাটি বাংলার মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার কথা। আবার তিনি কলম ধরেছেন কুসংস্কারাচ্ছন্ন সমাজ এবং বৈষম্যের বিরুদ্ধে। ধর্মীয় গোঁড়ামি ও ধর্মান্ধতার বিরুদ্ধে গান লিখতে গিয়ে অনেক সময় তিনি আক্রোশের শিকারও হয়েছেন। একার‌ণে তিনি অত্যাচারিত হয়ে গ্রামও ছেড়েছেন, কিন্তু গান ছাড়েননি। আবদুল করিমের সঙ্গীত চর্চায় মরমী, বিচ্ছেদী গানের মধ্যে ভা‌টি গ্রামের সাবলীল ভাষায় সমাজের বৈষম্যের কথা উচ্চারিত করেছেন।

উজান ধ‌লে কালনী নদীর পা‌শে ব‌সে বাউল সম্রাট লি‌খে‌ছি‌লেন, ‘বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে’ এই মায়া আর প্রেমে সব মানুষ মত্ত হ‌লেই পৃ‌থিবীটা সুন্দর হ‌য়ে উঠ‌বে।

Reneta

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া শুক্রবার রা‌তে উৎসব উদ্বোধন করেন। শাহ্ আবদুল করিম পরিষদের সভাপতি শাহ্ আবদুল করিমের পুত্র শাহ্ নূর জালালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকাশের কর্মকর্তা মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার ও তাড়ল ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ।

উৎসবে সহযোগিতা ক‌রে‌ছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন্মবার্ষিকীদুই দিনবাউল সম্রাট শাহ্ করিমলোক উৎসবসুনামগঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অপারেশন ডেভিল হান্ট’ বিষয়ক সংবাদ সম্মেলন আজ

পরবর্তী

ক্যারিবীয় সাগরে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পরবর্তী
কারিবীয় সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিবীয় সাগরে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের নিয়ে বইমেলায় ‘প্রকৃতি কথা’ কমিক সিরিজের প্রথম বই ‘ছোট্ট পাখি চন্দনা’

সর্বশেষ

পদক্ষেপ স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা

আগস্ট ২০, ২০২৬

বঙ্গভবনে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার

আগস্ট ২০, ২০২৬

মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে নেতাকর্মীদের আবেগঘন বিদায়

আগস্ট ২০, ২০২৬

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

আগস্ট ২০, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT