রাঙ্গামাটিতে দু’পক্ষের গোলাগুলিতে পরিবহন শ্রমিক নিহত

সবুজ গাছপালা ও প্রকৃতি পেছনে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল যুবক।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকের বাঘাইহাট বাজারে আঞ্চলিক দুই দলের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে মো. নাঈম (৩৫) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে নিয়ে গেলে নাঈম সেখানে মৃত্যুবরণ করেন।
আজ মঙ্গলবার (১৮ জুন) বিকেলের দিকে বাঘাইহাটে এ ঘটনা ঘটে। মো. নাঈম শান্তি পরিবহনের সুপারভাইজার বলে জানা গেছে। তিনি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির পশ্চিম দূর্গাছড়ি এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
বাঘাইছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল আউয়াল জানান, সাজেকের বাঘাইহাটে দুই পক্ষের গোলাগুলিতে শান্তি পরিবহনের সুপারভাইজার গুলিবিদ্ধ মো. নাঈমকে সেনাবাহিনীর সহায়তায় স্থানীয়রা উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি সেখানে মারা যান।
তিনি আরও জানান, ঘটনাস্থলে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।



