চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ জন শ্রমিক হলেই করা যাবে ট্রেড ইউনিয়ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
শ্রমিকরা কারখানায় কাজ করছেন, সবাই মাস্ক পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

শ্রম আইনের নতুন সংশোধনী অনুযায়ী এখন থেকে ২০ জন শ্রমিক হলেই ট্রেড ইউনিয়নের জন্য আবেদন করা যাবে। সোমবার ১৮ নভেম্বর এ সংক্রান্ত অধ্যাদেশের গেজেট জারি করেছে সরকারের লেজিসেলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।

ওই অধ্যাদেশে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে কর্মরত অন্যূন ২০জন শ্রমিক এক হয়ে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রিকরণের জন্য আবেদন করতে পারবে।

এছাড়াও, প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা ২০ থেক ৩০০ জন পর্যন্ত হলে কমপক্ষে ২০ জন এক হয়েই ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রিকরণের আবেদন করতে পারবেন। আর ৩০১ থেকে ৫০০ জন হলে ৪০ জন, ৫০১ থেকে ১৫০০ জন হলে ১০০ জন, ১৫০১ হতে ৩০০০ পর্যন্ত হলে ৩০০ জন এবং ৩০০১ জন থেকে তদূর্ধ্ব হলে ৪০০ জন মিলে এই আবেদন করতে পারবেন।

নতুন অধ্যাদেশ অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে এমনভাবে কোনো কাজ বা উৎপাদন প্রক্রিয়া চালানো এবং পণ্য সংরক্ষণ করা যাবে না, যা শারীরিক আঘাতের কারণ হতে পারে। এছাড়া কোনো মালিককে কোনো শ্রমিক যদিও জানান যে কোনো একটি কাজ বা কাজের পদ্ধতি তার জীবন বা স্বাস্থ্যের জন্য গুরুতর বিপদ ঘটাতে পারে, তাহলে কোনো মালিক সেই শ্রমিককে এমন বিপজ্জনক কাজ করতে বাধ্য করতে পারবেন না।

এর আগে কারখানার ২০ জন শ্রমিকের সমর্থনে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ রেখে প্রস্তাবিত শ্রম আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ব্যবসায়ীরা। গত ২৮ অক্টোবর এক সংবাদ সম্মেলন সাত ব্যবসায়ী সংগঠনের নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, শিল্পে অন্তর্দ্বন্দ্ব বাড়বে, উৎপাদন ব্যাহত হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হবে।

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নেতারাও এক সংবাদ সম্মেলনে এই বিধানে তাদের আপত্তির কথা জানিয়েছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেড ইউনিয়নশ্রম আইন
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT