জনপদ

টাঙ্গাইলে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে এক কিশোরের মৃত্যু

প্রতিমা বিসর্জনের সময় কিশোরের মৃত্যু, শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিমা বিসর্জনের সময় এক কিশোরের মৃত্যু, পরিবারের সদস্যরা শোকাহত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাঙ্গাইলের কালিহাতীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ঝিনাই নদীতে দুই নৌকার সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন।

রোববার ১৩ সেপ্টেম্বর বিকেলে উপজেলার পুরাতন থানা ঘাট এলাকায় এই দুর্ঘ‌টনা ঘটে। নিহত অপু পাল (১২) উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, প্রতিমা বিসর্জন দেওয়ার আগ মুহূর্তে বিভিন্ন নৌকা নিয়ে এলাকাবাসী ভ্রমণ করে থাকে। ৪ টার দিকে নৌকার স্পিড বেশি থাকার ফলে দুইটি নৌকার সংঘর্ষ হয়। এসময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহত ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অপু পালকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বিষয়:টাঙ্গাইল প্রতিমা বিসর্জন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…