চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে ঘুরতে গিয়ে ছাত্রলীগের হাতে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
৬:২১ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A
অভিযুক্ত দুই ছাত্র

অভিযুক্ত দুই ছাত্র

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঘুরতে গিয়ে শাখা ছাত্রলীগের দুই নেতাকর্মীর হাতে ছিনতাইয়ের শিকার হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা। তবে অভিযুক্তদের দাবি, ভুক্তভোগী শিক্ষিকা ওই টাকা তাদের মিষ্টি খাওয়ার জন্য দিয়েছেন। 

গত ৪ আগস্ট বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, জাবির ৪৭ ব্যাচের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী জয় পাল এবং বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মারুফুল হাসান মারুফ। জয় পাল শাখা ছাত্রলীগের উপগ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক এবং মারুফ ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত। তারা উভয়ে আল-বেরুনী হলের আবাসিক শিক্ষার্থী।

অন্যদিকে ভুক্তভোগী শিক্ষিকা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ওইদিন জাবির জিমনেসিয়াম এলাকায় বন্ধুর সঙ্গে ঘুরতে যান ভুক্তভোগী শিক্ষিকা। এসময় কয়েকজন শিক্ষার্থী এসে তাদের পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে নোবিপ্রবির সহযোগী অধ্যাপক হিসেবে পরিচয় দেন এবং ব্যাগ থেকে নিজের আইডি কার্ড বের করে দেখান। এরপরও তাদের বহিরাগত আখ্যায়িত করে আটকের ভয় দেখিয়ে টাকা ছিনতাই করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় গোপনে অভিযুক্তদের ছবি তুলে রাখেন ভুক্তভোগী।

পরবর্তীতে ওই শিক্ষিকা জাবির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুমতাহানা মৌকে ঘটনাটি জানান। মুমতাহানা মৌ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. রাসেল মিয়া স্বাধীনের সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করলে অভিযুক্তরা বাংলা বিভাগে এসে ক্ষমা চান এবং আদায়কৃত টাকা বিকাশের মাধ্যমে ফেরত দেন।

Reneta

মুমতাহানা মৌ বলেন, ওই শিক্ষিকা আমার পূর্বপরিচিত নয়। তবে ঘটনাক্রমে বিষয়টি জানতে পেরে সহকর্মী হিসেবে আমি সেখানে যাই। মুঠোফোনে ধারণকৃত ছবি দেখে অভিযুক্তদের শনাক্ত করতে সক্ষম হই। তারা দু’জনই ৪৭ ব্যাচের শিক্ষার্থী। পরে বিষয়টি প্রক্টরকে জানানো হয়েছে।

বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা বলেন, ঘটনাটির সাথে আমার বিভাগের একজন শিক্ষার্থী জড়িত। ওই শিক্ষার্থী আমার কাছে এসে ক্ষমা চেয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি দেখছে।

ভুক্তভোগী নোবিপ্রবির ওই শিক্ষিকা বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর মৌখিক অভিযোগ করে এসেছি। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত জয় পাল জানান, ওইদিন বিকেলে আমরা ফুটবল খেলা শেষে হলে ফিরছিলাম। তখন দু’জনকে ধূমপান করতে দেখে পরিচয় জানতে চাই। এসময় তারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে। তখন আমরা নিরাপত্তা শাখায় যোগাযোগ করতে চাইলে তারা পরিচয় গোপন রাখার শর্তে মিষ্টি খাওয়ার জন্য আমাদের টাকা দেন। এখানে ছিনতাইয়ের কোন ঘটনা ঘটেনি। তারপরও আমরা ভুল বুঝতে পেরে বিকাশের মাধ্যমে টাকা ফেরত দিয়েছি এবং বিভাগের শিক্ষকের কাছে ক্ষমা চেয়েছি।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ঘটনাটি জানার পর ওই শিক্ষিকার সাথে কথা বলেছি। কিন্তু তিনি লিখিত অভিযোগ করতে চাননি। তারপরও বিশ্ববিদ্যালয় প্রশাসন স্ব-প্রণোদিত হয়ে ব্যবস্থা নেবে। বিষয়টি সম্পর্কে উপাচার্য স্যার অবগত আছেন। আগামী দুই-একদিনের মধ্যে আমরা অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ পাঠাব।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT