চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ পর্যন্ত তাদের পরিণতিও হবে আওয়ামী লীগের মতো: ব্যারিস্টার ফুয়াদ

সাঈদ পান্থ সাঈদ পান্থ
৮:১৪ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, বরিশাল, রাজনীতি
A A
ব্যারিস্টার ফুয়াদ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিএনপির রাজনীতির ভেতরে ‘ছোট একটি অংশের ফ্যাসিবাদী প্রবণতা’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, দলের ভেতরে এমন নেতাকর্মীদের চিহ্নিত করে প্রতিহত না করলে বিএনপির ভোট কমে যাবে, আর শেষ পর্যন্ত তাদের পরিণতিও হবে আওয়ামী লীগের মতো।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরের বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে (বিআরইউ) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব বলেন।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি বাবুগঞ্জে একটি ব্রিজ উদ্বোধনকালে বিএনপির কিছু ব্যক্তি তার ওপর এবং এবি পার্টির নেতাকর্মীদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা ঘটিয়েছে—যা ফৌজদারি অপরাধ।

Banglabid

ব্যারিস্টার ফুয়াদ বলেন,’ঘটনাটি পুলিশের সামনেই হয়েছে। তারা চাইলে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নিতে পারত। কিন্তু তাদের ভূমিকা ছিল সম্পূর্ণ নিষ্ক্রিয়। শুধু দুই-একবার বাঁশি বাজিয়েছে। নির্বাচনের আগেই যদি পুলিশের ভূমিকা এমন হয়, নির্বাচনকালে পরিস্থিতি আরও খারাপ হবে। যে দল ক্ষমতায় আসে পুলিশ সেই দলের দালালি করে-এটাই এখন বাস্তব।’

তিনি আরও জানান, এর দুই দিন আগে মুলাদিতে একটি অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব, জেলা প্রশাসক (ডিসি) ও জেলা পুলিশের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। কিন্তু বিএনপির ছোট একটি অংশের কারণে সেই অনুষ্ঠানও পণ্ড হয়ে যায়।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘যেহেতু বিএনপি আগামীতে সরকার গঠন করতে পারে—তাই তাদের উচিত ছোট দলগুলোর সঙ্গে ভালো আচরণ করা, সহযোগিতা করা। আর যারা হামলা-নির্যাতনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামীলীগফ্যাসিস্টবরিশাল রিপোর্টার্স ইউনিটিবিআরইউবিএনপিব্যারিস্টার ফুয়াদলেভেল প্লেয়িং ফিল্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT