চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উখিয়া ক্যাম্পের এক রোহিঙ্গাকে গলা কেটে হত্যা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:০৯ পূর্বাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা শিবিরের দৃশ্য, ছোট ঘর ও গাছের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইয়াসিন নামে এক রোহিঙ্গা ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। নিহত ইয়াসিন ১৫ নম্বর ক্যাম্পের সি ওয়ান ব্লকের বাসিন্দা এবং আব্দুল বারীর পুত্র। নিহত ইয়াসিন ক্যাম্পে রাতের বেলায় পাহারাদার হিসেবে কাজ করতো বলে জানা গেছে।

রোববার ২৮ জানুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে অবস্থিত জামতলী ১৫ নম্বর ক্যাম্পে এমএসএফ হাসপাতালে এই হত্যাকাণ্ড ঘটে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো শামীম হোসেন জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে ৭ থেকে ৮ জনের একদল দুর্বৃত্ত জামতলী রোহিঙ্গা ক্যাম্পে সি ব্লকে গিয়ে ইয়াসিনকে ঘিরে ফেলে এবং তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। এসময় ইয়াসিন ক্যাম্পের সি ব্লকে রাতের বেলায় নাইট ডিউটি করছিল। দুর্বৃত্তরা তার মৃতদেহ পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে এপিবিএন ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মরদেহ উদ্ধার করে।

ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আমির জাফর জানিয়েছে, নিহত ইয়াসিন রোহিঙ্গা ক্যাম্পে পালা করে রাতের বেলায় ডিউটি করতো। মিয়ানমারের রাখাইন ষ্টেটের সন্ত্রাসী গ্রুপ আরসার সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড সংঘটিত করতে পারে। ঘটনার পরপরই এপিবিএন পুলিশের পাহারা জোরদার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগ: উখিয়া রোহিঙ্গা ক্যাম্পকক্সবাজাররোহিঙ্গাহত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হারের পর তারকা ক্রিকেটার হারানোর শঙ্কায় টিম ইন্ডিয়া

পরবর্তী

সাত বিভাগে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

পরবর্তী
ধোঁয়ায় ঢাকা শহরে রিকশা ও যানবাহন চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাত বিভাগে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

চীন ও ফ্রান্সের নেতারা সম্পর্ক জোরদার করতে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্পর্ক জোরদার করতে ফ্রান্সের কাছে চীনের নতুন প্রস্তাব

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT