বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘এই তো জীবন এই তো মাধুরী’ শিরোনামে আবৃত্তির নিয়মিত আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল (২০ অক্টোবর)। আয়োজনের সহযোগিতায় রয়েছে আবৃত্তি সমন্বয় পবিষয়।
শুক্রবার সন্ধ্যা ৭টায় সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে এ আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আবৃত্তি অনুষ্ঠানে আবৃত্তি পারিবেশন করবেন আবৃত্তি শিল্পী ড. নিতাই মন্ডল, মীর মাসরুর জামান রনি ও শুভ্রা দাস।







