বছরের শেষ সূর্যগ্রহণের কিছু বিরল ছবি

বছরের শেষ সূর্যগ্রহণের সময় সূর্য ও চন্দ্রের মিলনের দৃশ্য, কালো আকাশে সূর্য্যর বিভিন্ন পর্যায়ের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
চলতি বছরের শেষ এবং বিরল বৃত্তাকার সূর্যগ্রহণের দর্শনীয় ‘রিং অফ ফায়ার’ মুগ্ধ করেছে বিশ্ববাসীকে। নয়নাভিরাম এই সূর্যগ্রহণকে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলা হয়।
গতকাল ১৫ অক্টোবর বাংলাদেশ সময় ভোররাত ২টা ৫৫ মিনিটে শেষ হয়েছে এই সূর্যগ্রহণ। তবে আমাদের দেশ থেকে দেখা যায়নি বছরের এই দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ।
উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা গেছে এই বিরল বলয়গ্রাস সূর্যগ্রহণ।
এর মধ্যেই প্রকাশ পেয়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণের বিরল দর্শনীয় ‘রিং অফ ফায়ার’ এর কিছু ছবি,






পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






