চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ আর রহমানকে ৫ শতাধিক বাঙালির ধিক্কারপত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ন ১৮, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

কাজী নজরুল ইসলামের লেখা গান ‘কারার ঐ লৌহ কপাট’ হিন্দি ছবি ‘পিপ্পা’র জন্য রিমেক করে তীব্র সমালোচনার মুখে অস্কারজয়ী এ আর রহমান। দুই বাংলার সংগীত বোদ্ধা থেকে সাধারণ শ্রোতাদর্শকও গানটি নিয়ে রহমানকে তুলোধুনো করছেন! কালজয়ী এই গানের সুর বিকৃতিতে এবার এ আর রহমানকে পাঠানো হলো ধিক্কারপত্র!

পশ্চিমবাংলার ‘ইওর ভয়েস ট্রাস্ট’ এর পক্ষ থেকে ৫ শতাধিক গুরুত্বপূর্ণ বাঙালির মতামত পাঠানো হয়েছে এ আর রহমানের বাড়ির ঠিকানায়। যেখানে মতামত দিয়েছেন বাংলাদেশ ও ভারতের বাঙালি সহ দেশ বিদেশে বাস করা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরাও।

ইওর ভয়েস ট্রাস্ট এর পক্ষ থেকে রহমানকে দেয়া ধিক্কারপত্রটি নিয়ে জানানো হয়, কবি নজরুলকে তীব্র অপমানের বিরুদ্ধে দুই বাংলার এই প্রতিবাদ পত্রটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতার কাছেও পৌঁছে দেওয়া হবে।

‘কারার ঐ লৌহ কপাট’ গানটি বাংলার স্বাধীনতা আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং দুই বাংলা সহ গোটা বিশ্বের ২৮ কোটি বাঙালির আবেগ, জাতীয় চেতনা ও সাংস্কৃতিক বোধে তীব্র আঘাত করেছে বলেও জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

রহমানকে লেখা ধিক্কারপত্রে পরিষ্কার করে লেখা হয়েছে, “আমরা অনুরোধ করছি একজন শিল্পী হিসেবে আপনি বাঙালি জাতির এই আত্মাভিমানকে মর্যাদা দিয়ে গানটি প্রত্যাহার করবেন।

‘ইওর ভয়েস ট্রাস্ট’ এর তরফে দুই বাংলার মোট ৫০০ জনের বেশি গুরুত্বপূর্ণ বাঙালির মতামত এদিন এ আর রহমান এর কাছে পৌঁছে দেয়া হয়েছে বলেও জানানো হয়। আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য, আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা, এবং আইনজীবী অরুণাংশ চক্রবর্তী ইয়োর ভয়েস ট্রাস্টের পক্ষ থেকে এই প্রতিবাদ পত্রের প্রস্তাবক।

Reneta

রহমানকে লেখা ধিক্কারপত্রের প্রেক্ষাপট নিয়ে ওই প্রতিষ্ঠান থেকে আরো জানানো হয়, যেভাবে এ আর রহমান ‘কারার ঐ লৌহ কপাট’ গানটিকে তার নতুন ছবি ‘পিপ্পা’তে ব্যবহৃত হয়েছে, তা এক প্রকার গানটির আত্মাকে খুন করেছে। বাংলার স্বাধীনতা সংগ্রামের প্রাক্কালে গঠিত হওয়া গানটির আত্মাকে এ আর রহমান খুন করেছেন। অন্য কোন গান হলে হয়তো এত প্রতিবাদ উঠত না। কিন্তু এই গানটির সঙ্গে বাংলার স্বাধীনতা আন্দোলন, চিত্তরঞ্জন দাস, নেতাজী সুভাষচন্দ্র বোস অনেকের নাম জড়িয়ে রয়েছে এই গানটির সঙ্গে। ‘কারার ঐ লৌহ কপাট’ গানটির আত্মাকে খুন করে এ আর রহমান একদিকে যেরকম বাঙালিকে অপমান করেছেন অন্যদিকে বাংলার স্বাধীনতা সংগ্রামকেও ইচ্ছাকৃতভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন।”

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গানটি প্রত্যাহারের দাবি জানিয়ে আরো জানানো হয়,“একটা জাতির মর্যাদা কে আক্রমণ করেছেন এ আর রহমান, ভারতের কোন সুরকার হিসেবে বাঙালি কে অপমান করার অধিকার কোন মানুষের নেই। তাই এ আর রহমানের বাঙালি জাতিকে চরম অপমানের প্রতিবাদে সোচ্চার হয়েছেন গোটা পৃথিবীর ২৮ কোটি বাঙালি মানুষ। প্রত্যেকেরই এক দাবি, গানটি প্রত্যাহার করুন এ আর রহমান কিংবা ফিল্ম নির্মাতারা।”

ট্যাগ: ইওর ভয়েসকবি নজরুলনজরুল ইসলামবাংলাদেশভয়েসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

ফেব্রুয়ারি ১, ২০২৬

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি ১, ২০২৬
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি ১, ২০২৬

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT