প্রবাস সংবাদ

নাটক বন্ধের প্রতিবাদে কানাডায় সমাবেশ

নাটক বন্ধের প্রতিবাদে কানাডায় বিভিন্ন দেশের মানুষ সমাবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় নাটক বন্ধের প্রতিবাদে সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশে নাটক বন্ধ করা ও প্রতিবাদ সভাতে আক্রমনের প্রতিবাদে কানাডিয়ান বাংলা থিয়েটার এ্যলায়েন্সের আয়োজনে নাট্য ও সাংস্কৃতিক কর্মীদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

কানাডার স্থানীয় সময় রোববার (১০ নভেম্বর) বিকেল ৪টায় টরন্টোর শহীদ মিনার প্রাঙ্গণে এই সভা হয়।

বাংলাদেশের নাট্যকর্মীদের সাথে টরন্টো, কানাডা প্রবাসী নাট্যকর্মীরা তাদের সংহতি প্রকাশ করেছে এবং এই ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের দ্রুত শাস্তি দাবি করেছে।

নাট্য অগ্রজ হাবিবুল্লাহ দুলালের সভাপতিত্বে ও নাট্যজন মাহমুদুল ইসলাম সেলিমের সঞ্চালনায় এই আয়োজনে বক্তব্য রাখেন নাট্যজন সেলিম চৌধুরী, আহমদ হোসেন, কবি দেলোয়ার এলাহী, ম্যাক আজাদ, সুব্রত পুরু, নয়ন হাফিজ প্রমূখ।

বিষয়:কানাডা প্রতিবাদ সমাবেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…