হাঁসকে নিরাপদে রাস্তা পার করাতে গিয়ে প্রাণ হারালেন গাড়ির ধাক্কায়

একজন ব্যক্তি হাঁসকে রাস্তা পার করতে সাহায্য করছেন, যা একটি সচেতনতা ও মানবিকতার উদাহরণ।. Channel i News – চ্যানেল আই নিউজ
ক্যালিফোর্নিয়ায় একজন ব্যক্তি গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সেসময় তিনি মাসহ একদল হাঁসের বাচ্চাকে রাস্তা পার করে দিচ্ছিলেন। যাতে হাঁসের বাচ্চাগুলো কোন গাড়ির নিচে চাপা না পড়ে।
পুলিশ জানিয়েছে, ক্যাসি রিভারা নামের ওই ব্যক্তি নিজের গাড়ি থেকে নেমে মাসহ একদল হাঁসের বাচ্চাকে রাস্তা পার হতে সাহায্য করছিলেন। এসময় একটি গাড়ি রাস্তার ওপরে তাকে আঘাত করে।
সামার পিটারসন নামের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তার সন্তানদের সামনেই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। লোকটি যখন হাঁসের বাচ্চাগুলোকে রাস্তা পার করে দিচ্ছিলেন তখন তার সন্তানরা বলছিল, ওহ, এটা খুব সুন্দর। এটা খুব সুন্দর কাজ। তারপরেই হঠাৎ তিনি একটি গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলেন।
দুর্ঘটনার স্থানে মানুষজন পুষ্পস্তবক ও রাবারের হাঁস রেখে গেছে।






