রাজনীতি

‘একটি দল দরিদ্র ও কমশিক্ষিত ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর নিচ্ছে’

নজরুল ইসলাম খান

‘একটি দল দরিদ্র ও কমশিক্ষিত ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর নিচ্ছে’
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

একটি রাজনৈতিক দল দরিদ্র ও কমশিক্ষিত ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।

বুধবার ১৪ জানুয়ারি গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, এটি অতীতে হয়নি। আশঙ্কা করছি, ভুয়া এনআইডি বানিয়ে জালভোট দিতে পারে। এটি বেআইনি। এসব সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা। যদিও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহন করেনি। আশা করি ইসি এই অনৈতিক কার্যক্রম দ্রুত বন্ধ করবে।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ জালভোট বিএনপি-নজরুল ইসলাম খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…