চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়, আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
২:৩৫ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি, ঝুঁকি নিয়ে হলেও আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে  তিনি এসব কথা বলেন।

ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলার সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী।

Banglabid

বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসা- যাওয়া বিশ্বাস করে না দাবি করে নজরুল ইসলাম খান বলেন, আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে ক্ষমতায় আনবে। এই নির্বাচন ঠিক করবে সামনের দিনগুলোতে কারা ক্ষমতায় থাকবে। কিন্তু নির্বাচনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে ফলাফল নিজেদের অধীনে নিয়ে আসা অভ্যাসে পরিণত করেছে আওয়ামী লীগ। সারাদেশের মানুষ তাদের ওপর ক্ষুব্ধ।

তিনি বলেন, এই যে জনগণের রায়কে অগ্রাহ্য করার অপকৌশল তা গণতান্ত্রিক সমাজে বেমানান। এর পরিণতি হচ্ছে নিশ্চিহ্ন হওয়া। বাকশালের অপারাধে আওয়ামী লীগের দ্বিতীয়বার ক্ষমতায় আসতে একুশ বছর লেগেছে। বর্তমানে তাদের অপরাধের পরিমাণ ৭২-৭৫ এর চেয়ে বহুগুণ বেড়েছে। তারা জানে না, জীবনে আর কখনো ক্ষমতায় আসবে কিনা। তাই অপকৌশল নিয়ে টিকে থাকতে চায়।

কিন্তু বিএনপি তা হতে দিবে না দাবি করে নজরুল ইসলাম খান বলেন, মানুষ পরির্তন চায়। মানুষ বিএনপি ছাড়া বিকল্প দেখে না। সে জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনকে বলছি, আমাদের রিস্ক নিয়ে মাঠে নামতে হবে।

Reneta

সেই প্রক্রিয়া শুরু হয়েছে দাবি করে তিনি বলেন, সারা দেশে দলকে সুগঠিত করা হচ্ছে। গণতান্ত্রিক লড়াইয়ে শামিল হওয়ার প্রস্তুতি নিন। সেই লড়াইয়ে বিজয়ী আমরাই হবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিবিএনপি-নজরুল ইসলাম খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানে একটি জুরি প্যানেলের সভাপতি উমা

পরবর্তী

সাতটি গল্প নিয়ে সাত দিন ‘আয়নাবাজী’

পরবর্তী
‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’ এর সংবাদ সম্মেলনে আয়োজক ও নির্মাতারা

সাতটি গল্প নিয়ে সাত দিন ‘আয়নাবাজী’

দেশের দেড়শ ‘রুবি’ ডেভেলপারকে নিয়ে ঢাকায় ‘রুবিকনফ’

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT