চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়ার প্রথম সামরিক স্পাই স্যাটেলাইট সমুদ্রে বিধ্বস্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ পূর্বাহ্ণ ৩১, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

নর্থ কোরিয়ার প্রথম সামরিক স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টা ব্যর্থ হয়ে দুর্ঘটনাবশত সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, উৎক্ষেপণ করা নতুন স্যাটেলাইট ‘চেওলিমা-ওয়ান’ কোরিয়ার পশ্চিম সাগরে বিধ্বস্ত হয়। স্বাভাবিকভাবে উড়ার সময় ইঞ্জিনের অস্বাভাবিক স্টার্ট আপের কারণে এটি গতি হারিয়ে ফেলে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সাউথ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) জানিয়েছে, মঙ্গলবার (৩০ মে) নর্থ কোরিয়ার সাউথ পিয়ংগান প্রদেশের টংচাং কাউন্টি অঞ্চলের সাউথে উৎক্ষেপণটি সনাক্ত করেছিল তারা।

নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ জানিয়েছে, নর্থ কোরিয়া নতুন ‘কোল্লিমা-১’ রকেট ইঞ্জিন এবং জ্বালানি ব্যবস্থায় সমস্যা হওয়ার কারণে উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে।

এটি নর্থ কোরিয়ার মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের ষষ্ঠ এবং ২০১৬ সালের পর প্রথম প্রচেষ্টা ছিল। যদি উৎক্ষেপণটি সফল হতো তাহলে প্রথমবারের মতো পিয়ংইয়ংয়ের কোনো গোয়েন্দা স্যাটেলাইট মহাকাশে অবস্থান করত। এদিকে নর্থ কোরিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ করার পর পার্শ্ববর্তী দুই দেশ জাপান এবং সাউথ কোরিয়ায় আতঙ্কের সৃষ্টি হয়।

সাউথ কোরিয়ার রাজধানী সিউলে সাধারণ মানুষের মধ্যে ভীতি দেখা দেয়। কারণ স্যাটেলাইট উৎক্ষেপণের পরপরই সিউলে জরুরি সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের মোবাইলে মেসেজ পাঠানো হয়, তারা যেন বাড়ি-ঘর ছেড়ে চলে যান। তবে কিছুক্ষণ পরই আরেকটি মেসেজ পাঠিয়ে জানানো হয়, আগে যে মেসেজ দেয়া হয়েছিল সেটি ‘একটি ভুল’ ছিল।

Reneta

জাপান সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো বলেছেন, নর্থ কোরিয়ার এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক রেজুলেশন লঙ্ঘন করে। জাপান এই ধরণের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নর্থ কোরিয়াস্যাটেলাইট
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT